এক্সপ্লোর

Laketown Messi Statue: লেকটাউনে মেসির এত বড় মূর্তি অক্ষত অবস্থায় কি নামানো যাবে? কী মনে করছেন ইঞ্জিনিয়াররা

Kolkata News: এই মূর্তি নামাতে প্রয়োজন একাধিক বিশাল ক্রেন। সেগুলো রেখে কাজ করতে গেলে লেকটাউনের মতো ব্যস্ত জায়গায় যান চলাচল বন্ধ রাখতে হবে। বন্ধ করতে হবে বিদ্যুৎ সংযোগও।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : লেকটাউনে বিপজ্জনক অবস্থায় রয়েছে মেসির মূর্তি। ৪৪ ফুটের মেসি মূর্তিটি যে কোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মূর্তিটি অক্ষত অবস্থায় নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূর্তিটি পড়ে গিয়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেইজন্য গতকাল থেকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে মূর্তিটি। অক্ষত অবস্থায় এত বড় মূর্তি নামানো বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন PWD-র ইঞ্জিনিয়াররা। এই মূর্তি নামাতে প্রয়োজন একাধিক বিশাল ক্রেন। সেগুলো রেখে কাজ করতে গেলে লেকটাউনের মতো ব্যস্ত জায়গায় যান চলাচল বন্ধ রাখতে হবে। বন্ধ করতে হবে বিদ্যুৎ সংযোগও। এই মূর্তির পাশেই রয়েছে সাবওয়ে। তার উপরে এত ভারী ক্রেন রাখা সম্ভব কিনা সেই নিয়েও জটিলতা তৈরি হয়েছে। গতকাল PWD-র ইঞ্জিনিয়াররা, এক অধ্যাপককে নিয়ে গিয়ে মূর্তিটির পরিস্থিতি খতিয়ে দেখেন। 

ইন্সপেক্টর গৌতম দাসের বদলি, আগ্নেয়াস্ত্র হাতে সমাজমাধ্যমে ছবি দিয়ে বিতর্কে পড়েছিলেন তিনি 

৪৪ ফুটের মেসির যে মূর্তি রয়েছে তা গত ২-৩ দিন ধরে বিপজ্জনক অবস্থায় রয়েছে। আজ বুধবার সকালে ইতিমধ্যেই লেকটাউনে যেখানে মেসির মূর্তি রয়েছে, সেখানে পৌঁছে গিয়েছেন পিডব্লুডি- র আধিকারিকদের একটি দল। নিজেদের মধ্যে আলোচনা করছেন তাঁরা। এই মূর্তি কীভাবে অক্ষত অবস্থায় সরানো যাবে সেটাই এখন দেখার। মূর্তির কোমরের অংশ থেকে মোটা নাইলনের দড়ি দিয়ে চারদিকে থাকা মজবুত স্ট্রাকচারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। গত কয়েকদিন ধরেই বিকেলের পর সন্ধের দিকে দমকা ঝোড়ো বাতাস বইছে। হাওয়ার দাপটে মূর্তির যেন কোনও ক্ষতি না হয়, কোনও অঘটনা না ঘটে, তার জন্যই লিও মেসির ৪৪ ফুট উঁচু মূর্তি বেঁধে রাখা হয়েছে দড়ি দিয়ে। মাত্র ৫ মাস আগে তৈরি হওয়া মূর্তির এখন বিপজ্জনক অবস্থা।

মূর্তির সামনের অংশ বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই মূর্তির অংশের সামনে থাকা বেঞ্চে এতদিন লোকজন বসতেন, সেখানেও এখন কাউকে বসতে দেওয়া হচ্ছে না। পার্কের অংশে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে। মূর্তির পিছনে থাকা সার্ভিস রোডটিও আপাতত বন্ধ করে রাখা হয়েছে। কোনওরকমের দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্যই এত ব্যবস্থা নেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর আজ থেকেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দমকা হাওয়ার জেরে যাতে কোনও অঘটনা না ঘটে, তাই যত দ্রুত মূর্তিটি সরানো যায় এবং পরবর্তীতে কোথায় মূর্তিটি বসানো হবে, সব নিয়েই তৎপরতার সঙ্গে কাজ করছেন পিডব্লুডি- র আধিকারিকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Advertisement

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget