এক্সপ্লোর

Kolkata News: ইন্সপেক্টর গৌতম দাসের বদলি, আগ্নেয়াস্ত্র হাতে সমাজমাধ্যমে ছবি দিয়ে বিতর্কে পড়েছিলেন তিনি

Kolkata News: হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিতর্কের সম্মুখীন হয়েছিলেন গৌতম দাস। সেই সময় কালীঘাট থানার ওসি পদে আসীন ছিলেন তিনি। এই ঘটনার জেরে সাসপেন্ডও হন তিনি।

কলকাতা : কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে কর্মরত ইনস্পেক্টর গৌতম দাসকে বদলি করল রাজ্য় সরকার। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নবান্নে মুখ্য়মন্ত্রীর অফিসে নির্দিষ্ট দায়িত্ব সামলাবেন তিনি। এর আগে কালীঘাট থানার OC পদে থাকাকালীন চেয়ারে ইউনিফর্ম পরে, হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে গৌতম দাসের ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়। এই নিয়ে তৃণমূলের পক্ষে মুখ্য নির্বাচন কমিশনারকে অভিযোগ জানানো হয়। তারপর কালীঘাট থানার ওসি পদ থেকে গৌতম দাসকে সাসপেন্ড করে লালবাজার।                     

কখনও OC-র পদ থেকে সাসপেন্ড, তারপর সাসপেনশন প্রত্য়াহার আর এবার সরাসরি নবান্নে মুখ্য়মন্ত্রীর দফতরে ডেপুটেশনে পাঠানো হল, কলকাতা পুলিশের ইনস্পেক্টর গৌতম দাসকে। ভোটের মুখে একাধিকবার কালীঘাট থানার OC বদল হয়েছিল। তার মধ্য়ে ছিলেন গৌতম দাস। সমাজমাধ্যমে একটি স্টেটাস দিয়ে বিতর্কে জড়ান তিনি। তৃণমূলের তরফে ওই ছবিকে আপত্তিকর বলে দাবি করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়। তৃণমূলের তরফে প্রকাশিত ছবিতে দেখা যায় কালীঘাট থানার তৎকালীন ওসি গৌতম দাস একটি অত্যাধুনিক বন্দুক হাতে থানায় নিজের চেয়ারে বসে রয়েছেন। তার পরনে পুলিশের উর্দি। এরপর তাঁকে সাসপেন্ড করে লালবাজার। কিন্তু কিছুদিন বাদে তাঁর সাসপেনশন প্রত্য়াহার করে নেওয়া হয়। আর এবার সেই গৌতম দাসকেই নবান্নে মুখ্য়মন্ত্রীর দফতরে ডেপুটেশনে নিযুক্ত করা হল।                       

মানুষের অভাব, অভিযোগ জানতে আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে 'আপনার সরকারকে বলুন' 

মোথাবাড়িকাণ্ডে আরও গ্রেফতার, NIA- এর জালে আরও ১৫ জন 

চলতি মাসের একদম শুরুর দিকে, কালীঘাট থানার ওসি পদে থাকাকালীন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন গৌতম দাস। তাঁর হাতে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি'। আগ্নেয়াস্ত্র হাতে OC-র ছবি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন, কলকাতার CP-কে চিঠি দেয় তৃণমূল। জাতীয় নির্বাচন কমিশন, কলকাতা পুলিশের কমিশনার এবং সিইও দফতরকে তৃণমূলের তরফে চিঠি দেন জয়প্রকাশ মজুমদার। ২০০৮ ব্যাচের সাব-ইন্সপেক্টর গৌতম দাস কিছুদিন আগে ইন্সপেক্টর পদে উন্নীত হয়েছিলেন। ভোটের আগে তাঁকে কালীঘাট থানার ওসি হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। ভোটের দিন তিনি কর্তব্যরত ছিলেন ভবানীপুর বিধানসভার বিভিন্ন স্পর্শকাতর কেন্দ্রে, যেগুলি কালীঘাট থানার অন্তর্গত ছিল।                    

সেরা শিরোনাম

Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget