এক্সপ্লোর

Kolkata News: বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় দাউ দাউ আগুন ! কুণ্ডলী পাঁকিয়ে উঠছে কালো ধোঁয়া, বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়..

Kolkata Dhapa Fire Incident: দমকা হাওয়ায় কুণ্ডলী পাঁকিয়ে উঠছে কালো ধোঁয়া, ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতার এই অংশে..

কলকাতা: ফের অগ্নিকাণ্ড কলকাতায়। বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় লেলিহান শিখা। প্লাস্টিক ও টায়ারের গুদামে আগুন লেগেছে বলে খবর।  
ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের ৬টি ইঞ্জিন। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, ট্রান্সফর্মার থেকে আগুন বলে প্রাথমিক অনুমান।

আরও পড়ুন, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি-গাড়ি ভাঙচুর, পাল্টা লাঠিচার্জ, রণক্ষেত্র আমডাঙা ! 'IC-র প্ররোচনাতেই..' 

একে ঘিঞ্জি এলাকা, তার উপর দমকা হাওয়া, সবমিলিয়ে বিধ্বংসী আগুন নেভাতে কাল ঘাম ছুটছে দমকল কর্মীদের। আগুনের বহর এতটাই বেড়ে গিয়েছে যে, কালো ধোঁয়া কুণ্ডলী পাঁকিয়ে উপরে উঠতে দেখা যায়। ধোঁয়ার জন্য সামনে রাস্তাও প্রায় অন্ধকার হয়ে আসে। জানা গিয়েছে, ধাপার ওই গুদামে মূলত দাহ্য বস্তু থাকার জন্য ভয়াবহ আকার নেয় ওই আগুন। লেলিহান শিখাকে বুজিয়ে দিতে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। এদিকে আগুন গুদাম ছেড়ে আশেপাশের দিকেও ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই দমকলের ৬ টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

গত কয়েকমাসে একের পর এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে কলকাতায়। কখনও গ্যাস সিলিন্ডার, কখনও শর্ট সার্কিটের জেরে আগুন লাগার ঘটনা সামনে আসছে। সম্প্রতি ইএম বাইপাসের ধারে কালিকাপুরে বিধ্বংসী আগুন ছড়িয়েছিল।   লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ৪ টি ঝুপড়ি। কিছুই অবশিষ্ট নেই বলেই দাবি জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। সেবার ঘটনাস্থলে গিয়ে ফিরহাদ বলেছিলেন বলেন, ' আমরা নিশ্চিত নই কীভাবে আগুন লাগল এখানে।.. এইগুলি আনঅথরাইড্ ঝুপড়ি ।  এটা বিজ্রের পাশে রেলের জায়গা। কারা থাকতো না থাকতো কারও কিছু জানা নেই। কতজন থাকবে এটা বলা মুশকিল। '

সম্প্রতি তপসিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় ২০০ টিরও বেশি ঝুপড়ি। স্থানীয়দের চোখে-মুখে এখনও আতঙ্ক। আচমকা সবকিছু হারিয়ে দিশেহারা বহু মানুষ।  সরকারি তরফে দুর্গতদের কম্বল ও ত্রিপল বিতরণ করা হয়। তাঁদের ফের ঝুপড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় বিধায়ক জাভেদ খান। মহিলা ও শিশুদের থাকার ব্যবস্থা হয়েছে স্থানীয় কয়েকটি স্কুল ও ক্লাবঘরে। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
 

সেরা শিরোনাম

TMC News: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, পরাজয়ের পরও মমতা-তৃণমূলে ছিলেন
প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, পরাজয়ের পরও মমতা-তৃণমূলে ছিলেন
BJP Workers Attacked: ৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget