এক্সপ্লোর

North 24 Parganas News: পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি-গাড়ি ভাঙচুর, পাল্টা লাঠিচার্জ, রণক্ষেত্র আমডাঙা ! 'IC-র প্ররোচনাতেই..'

Amdanga Violence Police Lathi Charge : আমডাঙা থানার IC-র ভূমিকা নিয়ে সরব হয়েছেন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান, পথ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র আমডাঙা

উত্তর ২৪ পরগনা: পথ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র আমডাঙা। বিভিন্ন জায়গায় দফায় দফায় পথ অবরোধ, বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। পরে বারাসাত পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে আশ্বাস দিলে অবরোধ ওঠে।

আরও পড়ুন, ৫ বছর আগে বিয়ে, কাশ্মীরে বউকে নিয়ে প্রথমবার ভ্রমণ ! হানিমুনের প্ল্যান ছিল হুগলির সৌরভের, কিন্তু..

এই ঘটনায় ফের আমডাঙা থানার IC-র ভূমিকা নিয়ে সরব হয়েছেন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। বিধায়কের দাবি, IC-র প্ররোচনাতেই গন্ডগোল বাধে। শান্তিপূর্ণভাবে অবরোধ করছিলেন গ্রামবাসীরা।পুলিশ লাঠিচার্জ করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিধায়কের দাবি, থানায় গিয়ে IC-র সঙ্গে তাঁর বাদানুবাদ হয়। IC-র বিরুদ্ধে গ্রামবাসীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেন তৃণমূল বিধায়ক।

চলতি মাসের এই আমডাঙা এলাকাতেই একটি ব্যতিক্রমী ঘটনা প্রকাশ্যে এসেছিল।উত্তর ২৪ পরগনার আমডাঙায় বোমাবাজি ও এক ব্যক্তিকে গুলি করার ঘটনার প্রায় এক বছর পর, তৃণমূলের পঞ্চায়েত সদস্য রাকিবুল মণ্ডলকে গ্রেফতার করেছিল আমডাঙা থানার পুলিশ। এদিকে, সেই ধৃতকেই একেবারে ভাল ছেলে বলে সার্টিফিকেট দিয়েছিলেন আমডাঙার বিধায়ক রফিকুর রহমান। তিনি বলেছিলেন, ভাল ছেলেকে যদি গাঁজার কেস দেয়, কেউ মেনে নেবে? পাল্টা প্রশ্ন শাসক নেতার।
 
২০২৪ সালের অগাস্টে,আমডাঙার খুড়িগাছিতে বোমাবাজি হয়। ঘটনার পরের দিন এই গ্রামেই গুলিবিদ্ধ হয়েছিলেন এক যুবক।সেই ঘটনায়, ১৩ জনের নামে FIR করা হয়। সেখানে নাম ছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্য রাকিবুল মণ্ডলের। পুলিশ সূত্রে দাবি,রাকিবুলের বিরুদ্ধে বোমাবাজি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে এক ব্যক্তিকে গুলি করার প্রত্যক্ষ প্রমাণ রয়েছে। প্রায় ৭-৮ মাস ধরে বেপাত্তা ছিলেন রাকিবুল।এরপর কদম্বগাছি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আমডাঙা তৃণমূল বিধায়ক রফিকুর রহমান বলেছিলেন, যে কেসে ধরছে বলছে, সেই কেসে দিলে, আইনি লড়াই হবে, ও(রাকিবুল মণ্ডল) জামিন পাবে। কিন্তু ওঁকে যদি ইচ্ছাকৃতভাবে এনডিপিএস দেওয়া হয়, সেটা মানুষ মেনে নেবে না। এরপর ধৃতকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল বারাসাত আদালত।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget