এক্সপ্লোর

Kolkata News: রবীন্দ্র সদনের কাছে ভয়াবহ আগুন, 'আটকে থাকতে পারেন কেউ', আশঙ্কা দমকলের

Massive Fire near Rabindra Sadan: রবীন্দ্র সদনের কাছে ভয়াবহ আগুন, ঘন ধোঁয়ায় ঢেকেছে এলাকা, ছড়িয়েছে তীব্র আতঙ্ক। আগুন নেভাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়ে দমকলের ইঞ্জিন

কলকাতা: রবীন্দ্র সদনের কাছে ভয়াবহ আগুন (Massive Fire)। এক্সাইড মোড়ে টায়ারের গুদামে ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে (Rabindra Sadan Excide More)। ঘন ধোঁয়ায় ঢেকেছে এলাকা, ছড়িয়েছে তীব্র আতঙ্ক। আগুন নেভাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়ে দমকলের ইঞ্জিন (Fire Engine)। যুদ্ধকালীন প্রস্তুতিতে আগুন নেভাতে লড়াই চালাচ্ছে দমকল বাহিনী। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, আগুনে আটকে থাকতে পারেন কেউ, আশঙ্কা দমকলের।

সপ্তাহ শুরু হতে না হতেই অঘটন

সপ্তাহ শুরু হতে না হতেই অঘটন, সাতসকালেই আগুন ছড়াল এক্সাইড মোড়ে টায়ারের গুদামে। জানা গিয়েছে, মুহূর্তেই ঘন ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। একে অফিস শুরুর ব্যস্ততা, তার উপর আগুন ছড়াতেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে।   আগুন নেভাতে রীতিমত কালঘাম ছুটেছে দমকল বাহিনীর। আতঙ্ক এতটাই বাড়তে থাকে, যে আগুনের হাত থেকে বাঁচতে দুই ব্যক্তি উঠে যান ছাদে, এমনটাই দাবি স্থানীয় কাউন্সিলরের।

কেন অগ্নিকাণ্ডের ঘটনা থেকে ছুটি মিলছে না এশহরের ?

প্রসঙ্গত, মাস পড়তে না পড়তেই ফেব্রুয়ারির শুরুতেই একাধিক আগুন লাগার ঘটনা ইতিমধ্যেই ঘটেছে। আগুন লাগার ঘটনর মুখোমুখি হয়েছে নদীর ওপারের শহর হাওড়া। তবে কেন বারবার এই অগ্নিকাণ্ড ফিরে ফিরে আসছে ? কেন বারবার আগুন লাগার ঘটনা ঘটা সত্ত্বেও সেখানে লাগাম লাগানো যাচ্ছে না। কেন সতর্কতা জারি করা সত্ত্বেও অগ্নিকাণ্ডের ঘটনা থেকে ছুটি মিলছে না এশহরের ? প্রশ্ন তুলেছে শহরবাসী। 

আরও পড়ুন, 'ঝাড়খণ্ডে এখনও সক্রিয় মাওবাদীরা', মাড়গ্রাম বিস্ফোরণে বিস্ফোরক ফিরহাদ

অগ্নিকাণ্ড রুখতে স্মার্ট রোবট 

মূলত স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডই হোক, কিংবা বিধাননগরের বস্তিতেই আগুন লাগার ঘটনা ঘটুক, প্রতিটি বড় আগুন লাগার ঘটনায় চাপের মুখে পড়তে হয়েছে, যখন যে সরকারই থাকুক। তবে শহরে আগুন লাগার ঘটনা যেহেতু থামেনি, তাই আগুন লাগলে যাতে কয়লাঘাট বিল্ডিংয়ের ঘটনা ফের না ফিরে আসে, তাই এই মুহূর্তে দমকল মন্ত্রীর সহযোগিতায় এশহরে দমকল বাহিনীর কাছে আগুন নেভানোর জন্য অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে। আনা হয়েছে রোবট। আকাশ ছোঁওয়া উচু বিল্ডিংগুলিতে যা আগুন লাগলে মোকাবিলা করা যায়, তারও প্রস্তুতি রয়েছে। তবে আগুন যাতে কোনওভাবেই না লাগে, মাটির উপরে ছড়িয়ে পড়া তার থেকে, কিংবা বিপদজ্জনকভাবে স্ট্রিটশপের রান্নার আগুন, এনিয়ে কতটা , সতর্ক রাজ্য, প্রশ্ন তুলেছে বিরোধীরা।

সেরা শিরোনাম

Chorbagan Stampede Incident: গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget