এক্সপ্লোর

Kolkata News: পোষ্য বিড়ালকে মেরে ফেলে বদলে দেওয়ার অভিযোগে সরব সুদীপা, তুলকালাম বাধল কুঁদঘাটের চণ্ডীতলায়

Sudipa Chatterjee: সুদীপা চট্টোপাধ্যায় জানান দুবাই বেড়াতে যাওয়ায় পোষ্যের মালিক তাঁর কাছ থেকেই বিড়ালকে রাখার জন্য শীততাপ নিয়ন্ত্রিত ক্রেশের খোঁজ করেছিলেন।

কলকাতা: এক বিড়ালকে নিয়ে তুলকালাম বাধল কুঁদঘাটের চণ্ডীতলায়। পরিস্থিতি সামাল দিতে ছুটে এল পুলিশ। অভিযোগকারীর দাবি, পেট ক্রেশে পোষ্য পার্সিয়ান ক্যাটকে রেখে তিনি বাইরে গেছিলেন। অভিযোগ, ফিরে এসে ক্রেশ থেকে যে বিড়াল দেওয়া হয়, সেটি তাঁর নয়। বিড়াল নাকি বদলে দেওয়া হয়। এই নিয়েই শুরু ঝামেলা।

পেট ক্রেশের মালিক দম্পতির বিরুদ্ধে পার্সিয়ান ক্যাটকে মেরে ফেলার অভিযোগ করেছেন কুঁদঘাটের ওই বাসিন্দা। গতকাল ওই পেট ক্রেশে হাজির হন পশুপ্রেমী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) ও অভিনেত্রী দেবলীনা দত্ত (Debolina Dutta)। বিড়ালের মালিক অভিযোগ তোলার পর স্থানীয়রা দাবি করেন, দীর্ঘদিন ধরেই পেট ক্রেশের নামে অবলা প্রাণিদের ওপর নারকীয় অত্যাচার চালানো হয়। রিজেন্ট পার্ক এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। ক্রেশের মালিককে আটক করেছে পুলিশ।

নিখোঁজ পোষ্যের মালিক সম্পর্কে সুদীপা চট্টোপাধ্যায়ের ভাইজি হন বলেই জানা যাচ্ছে। এই বিষয়ে সুদীপা চট্টোপাধ্যায় জানান, বিড়ালের মালিকেরা দিনকয়েকের জন্য দুবাই বেড়াতে গিয়েছিলেন। সেই কারণেই তাঁরা বিড়ালটিকে ক্রেসে রেখে গিয়েছিলেন। তিনি বলেন, 'ওরা দুবাই বেড়াতে যাবে বলে আমার কাছেই একটি ভাল শীততাপ নিয়ন্ত্রিত জায়গার কথা জিজ্ঞেস করেছিল যেখানে ওরা নিজেদের পোষ্য বিড়ালকে রাখতে পারবে।'

সুদীপা এরপর দাবি করেন ফিরে এসে অভিযোগ তোলায় ক্রেশের তরফে না না টালবাহানা শুরু হয়। 'এই ঘটনার বিষয়ে আমরা রিজেন্ট পার্ককে জানালেও ওরা একটা গোটা দিন টালবাহানা করে যায়। বলেই যাচ্ছিল হয়তো আমরা ভুল করে অদল বদল করে ফেলেছি। হয়তো আমরা অন্য কাউকে হ্যান্ড ওভার করে দিয়েছি। যার সঙ্গে অদল বদল হয়েছে, তাঁকে আমরা চিনি না, জানি না, তাঁর ফোন নম্বর নেই, বাড়ির ঠিকানাও নেই।' অভিযোগ তাঁর।

এই ঘটনায় থানায় এফআইয়েরও দায়ের করেছেন বলে জানান সুদীপা। তাঁর সঙ্গেই সেখানে উপস্থিত ছিলেন দেবলীনাও। তিনি উপস্থিত সাংবাদিকদের জানান যে ক্রেশে মাত্রাতিরিক্ত পোষ্যদের রাখা হয়েছে। ঠিকভাবে তাই কাউকেই রাখা সম্ভব হচ্ছে না। স্থানীয়ারও ওই ক্রেশের বিপক্ষে এবং তাঁরাও ক্রেশ বন্ধের দাবি তুলছেন বলে জানান দেবলীনা।

হারিয়ে যাওয়া এই পোষ্য বিড়ালের নাম 'গজু' বলে জানা গিয়ে। অতীতে সেই বিড়ালের সঙ্গে সুদীপা সোশ্যাল মিডিয়াতেও ছবি পোস্ট করেছেন। ভালবাসার পোষ্য খোয়া যাওয়ায় তাই স্বাভাবিকভাবেই তিনিও ভেঙে পড়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kartik Banerjee: ক্লাবে পার্টি অফিস, ছেলের জন্য ব্যাডমিন্টন কোর্ট! মমতার ভাইয়ের থেকে ‘দখলমুক্ত’ হল হরিশ পার্ক
ক্লাবে পার্টি অফিস, ছেলের জন্য ব্যাডমিন্টন কোর্ট! মমতার ভাইয়ের থেকে ‘দখলমুক্ত’ হল হরিশ পার্ক
News Live Updates: তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
Amit Shah on Suvendu Adhikari: অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
TMC Councillor:
"অরূপ স্বরূপ কী করতেন..", ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget