এক্সপ্লোর

Jalpaiguri News: বন্যার জলে ভেসে আসা অজগর নিয়ে ছেলেখেলা, সেলফি তোলার হিড়িক জলপাইগুড়িতে, শিকেয় উঠল নিয়ম-কানুন

Python in Jalpaiguri: জলপাইগুড়ির বানারহাট ব্লকের ডাঙ্গাপাড়ার ঘটনা।

জলপাইগুড়ি: প্রাথমিক ধাক্কা সামলে উঠলেও, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি এখনও পর্যন্ত। ধ্বংসের চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে চারিদিকে। সেই অবস্থায় বেনজির ঘটনা জলপাইগুড়ি। বন্যার জলে ভেসে এসে, খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ল একটি অজগর। আর সেই অজগরের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে গেল সকলের মধ্যে। (Python in Jalpaiguri)

জলপাইগুড়ির বানারহাট ব্লকের ডাঙ্গাপাড়ার ঘটনা। অতিভারী বৃষ্টি এবং বন্যায় কার্যতই জলের তলায় চলে গিয়েছিল গোটা এলাকা। রাস্তা কোনটি, আর পুকুর কোনটি বোঝা যাচ্ছিল না যেমন, তেমনই স্থানীয় বাড়িগুলিতে পর্যন্ত জল ঢুকে পড়েছিল। জল নেমে গেলেও এখনও পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। (Jalpaiguri News)

আর সেই আবহেই এলাকায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়ল। বন্যার জলে ভেসে সেটি ভেসে এসেছিল এবং খাবারের খোঁজেই লোকালয়ে ঢুকে পড়ে থাকবে বলেই মনে করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, রবিবার এলাকার পুকুর থেকে জল তুলছিলেন কয়েকজন যুবক। কচুরিপানা তুলতে গিয়ে দেখেন, তার নীচে প্রকাণ্ড অজগরটি ঘাপটি মেরে রয়েছে। 

অত লম্বা অজগর দেখে আতঙ্কিত হয়ে পড়েন ওই যুবকরা। সব ফেলে ছুটে উঠে আসেন পুকুর থেকে। মুখে মুখে বিষয়টি চাউর হতে সময় লাগেনি। এর পর সাহসে ভর করে এগিয়ে আসেন কয়েক জন যুবক। অজগরটিকে পুকুর থেকে ডাঙায় তুলে আনেন তাঁরা। স্থানীয়দের তরফে এর পর বন দফতরে যোগাযোগ করা হয়। কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছতে সময় নেন বন দফতরের কর্মীরা।

এতে স্থানীয়রাই অজগরটিকে মোরাঘাট রেঞ্জের খট্টিমারি বিট অফিসে নিয়ে যান। কিন্তু অজগরটিকে ঘিরে রীতিমতো জটলা বেঁধে যায়। সেটিকে গলায় পেঁচিয়ে সেলফি তুলতে এগিয়ে আসেন দলে দলে মানুষ। বন্যপ্রাণ আইনের ১ নম্বর তফসিলের আওতায় পড়ে অজগর। সেটিকে নিয়ে এহেন আচরণে দায়িত্বজ্ঞান নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই প্রশ্ন উঠছে বন দফতরের ভূমিকা নিয়েও।

প্রাকৃতিক বিপর্যয়ের দরুণ এখনও লন্ডভন্ড উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে লোকালয়, পর্যটন কেন্দ্রগুলি। সেই আবহে এদিন ফের উত্তরবঙ্গ শহরে রওনা দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গ নিয়ে রিভিউ মিটিং রয়েছে। শুক্রবার কলকাতায় ফিরবেন তিনি। উত্তরবঙ্গে বিপর্যয় সামাল দিতে যাঁরা ভাল কাজ করেছেন, তাঁদের পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছেন। মমতা জানিয়েছেন, উত্তরবঙ্গে ৩ লক্ষ ১৭ হাজার ক্যাম্পের লক্ষ্য়মাত্রা রয়েছে। এখনও পর্যন্ত হয়েছে ২৮ হাজাপ ৩০০টি। বিপর্যয়ে যাঁদের নথিপত্র হারিয়ে গিয়েছে, তা করে দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget