এক্সপ্লোর

Kolkata News: বিসর্জন দেওয়া প্রতিমার কাঠামোয় আটকে যাওয়া দেহ উদ্ধার, ফের শোকের ছায়া বাবুঘাটে

Babughat Accident: ফের বাবুঘাটে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, দেহটি উদ্ধার করেছে পশ্চিম বন্দর থানা।

কলকাতা: বাবুঘাটে এক ব্যক্তির দেহ উদ্ধারের (Dead body rescue) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫। বিসর্জন দেওয়া প্রতিমার (Durga Idol) কাঠামোয় পচাগলা দেহটি আটকে ছিল। কাঠামো সরাতে গিয়েই দেহটি নজরে পড়ে। দেহটি উদ্ধার করেছে পশ্চিম বন্দর থানা।  মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।  

গতবছরও বাবুঘাটে ঘটেছিল দুর্ঘটনা 

প্রসঙ্গত, প্রতিবছরই প্রতিমা নিরঞ্জনের সময় একাধিক দুর্ঘটনার সম্মুখীন হয় পশ্চিমবঙ্গ। হইহুল্লোরের মাঝে প্রতিবছরই মায়ের কোল ফাঁকা হয়। সেই তালিকায় থাকে বাবুঘাটও। গতবছর বিসর্জন চলাকালীন বাবুঘাটে গঙ্গা থেকে জোড়া মৃতদেহ উদ্ধার হয়েছিল। একুশ সালেও বাবুঘাটে ২ ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়ায়। দেহ দুটি উদ্ধার করেছিল রিভার ট্রাফিক পুলিশ। একের পর এক দুর্ঘটনার পর, এবছর সতর্ক ছিল কলকাতা-তথা রাজ্য পুলিশ। তবুও এড়ানো গেল না দুর্ঘটনা। ফের উমা মায়ের বিদায়ের সঙ্গে এল মর্মান্তিক খবর। বাবুঘাটে ফের এবারও এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। এদিকে রাতেই জলপাইগুড়িতে ঘটে গিয়েছে আরও একটি বড়সড় দুর্ঘটনা।

রাতেই জলপাইগুড়িতে ঘটে গিয়েছে আরও একটি বড়সড় দুর্ঘটনা

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে ১০ বছরের এক বালিকা রয়েছে। গতকাল মাঝরাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। তারপর প্রবল বৃষ্টির জেরে উদ্ধারকাজ সাময়িক বন্ধ হয়। আজ সকালে নদীর বিভিন্ন অংশে চালানো হবে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ৭০টি প্রতিমা বিসর্জনের জন্য আনা হয়েছিল। তার মধ্যে ২৫ থেকে ৩০টি প্রতিমা বিসর্জনের পরই বিপর্যয় ঘটে। জলপাইগুড়ির মাল নদীতে গতকাল প্রতিমা বিসর্জনের সময় ৮ জন সিভিল ডিফেন্সের কর্মী ছিলেন ঘটনাস্থলে। সিভিল ডিফেন্সের এক কর্মী জানিয়েছেন, তাঁদের কাছে দড়ি ছাড়া কিছু ছিল না। বিপর্যয় যখন ঘটে, তখন যদি সিভিল ডিফেন্সের আরও কর্মী থাকতেন, তাহলে দ্রুত উদ্ধারকাজ করা যেত বলে তাঁর দাবি।

আরও পড়ুন, মালবাজারের হড়পা বানকাণ্ডে 'উদ্ধার প্রক্রিয়া' নিয়ে কী অনুরোধ শুভেন্দুর ?

এই বিপর্যয় নিয়ে স্থানীয় সূত্রে একটা সম্ভাবনার কথাও বলা হচ্ছে। স্থানীয় সূত্রে দাবি, নদীখাতে আগেই বোল্ডার ফেলা হয়েছিল, যাতে, যেদিকে বিসর্জন হবে, সেদিকে বেশি জল থাকে। হড়পা বানের সময় তা হিতে বিপরীত হয়েছে।  যেখানে বিসর্জন হচ্ছিল, সেদিকেই প্রবল স্ত্রোত এসে সবকিছু ভাসিয়ে নিয়ে যায় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। কয়েকদিন আগেই এই নদীতে হড়পা বান হয়। তারপরও কেন বিসর্জনের সময় বাড়তি প্রস্তুতি নেওয়া হয়নি, সেই প্রশ্ন উঠছে।

সেরা শিরোনাম

Leader of the Opposition: আগামী ১০ দিন রাজ্য বিধানসভায় থাকবে না 'বিরোধী দলনেতা', স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ কলকাতা হাইকোর্টের
Leader of the Opposition: আগামী ১০ দিন রাজ্য বিধানসভায় থাকবে না 'বিরোধী দলনেতা', স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ কলকাতা হাইকোর্টের
Kolkata Dengue Statistics: গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
West Bengal: ৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget