এক্সপ্লোর

Samik Bhatterjee: 'আন্দোলনের ৬০০ দিন পার, আর প্রতারণার ৮ বছর', 'নিয়োগ' ইস্যুতে বিস্ফোরক শমীক

Samik on Requirement scam: চাকরি প্রার্থীদের আন্দোলনের ৬০০ দিন পার হয়ে গিয়েছে। কী বললেন শমীক ভট্টাচার্য ?

কলকাতা: চাকরিপ্রার্থীদের ঐক্যমঞ্চের ইস্যুতে এদিন ফের প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। উল্লেখ্য, মিছিলকে কেন্দ্র করে ফের পুলিশের (Police) সঙ্গে সংঘাত চাকরিপ্রার্থীদের (Job Seekers)। এদিন চাকরিপ্রার্থীদের ঐক্যমঞ্চের ডাকে ধর্মতলা পর্যন্ত মিছিল হওয়ার কথা ছিল। সুবোধ মল্লিক স্কোয়ারে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আসা মিছিল এখানেই আটকে দেওয়ার পরিকল্পনা পুলিশের।উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে যাওয়ার দাবি। মূলত চাকরির দাবিতে চাকরিপ্রার্থীদের ঐক্যমঞ্চের ডাকে ধর্মতলা পর্যন্ত মিছিল।শুরুতে পুলিশের সঙ্গে সংঘাত হলেও পরে ধর্মতলায় পৌঁছয় মিছিল। 

এদিন  শমীক ভট্টাচার্য বলেন, 'আন্দোলনের ৬০০ দিন পার হয়ে গিয়েছে। কিন্তু প্রতারণার পার হয়ে গিয়েছে ৮ বছর।আজকে আমরা আন্দোলন দেখছি, মামলা দেখছি, মামলাকারীদের দেখছি। আইনজীবীদের দেখছি, বিভিন্ন সময় বিচারপতিদের মন্তব্য শুনছি। কিন্তু নিয়োগ শুরু হচ্ছে না।' প্রসঙ্গত,  শনিবারও মিছিলকে কেন্দ্র করে ফের পুলিশের সঙ্গে সংঘাত চাকরিপ্রার্থীদের। হকের চাকরির দাবিতে মিছিল। দুর্গাপুজোর পর কালীপুজোও কেটেছে SSC চাকরিপ্রার্থীদের রাস্তায় বসে। মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে ধর্নায় রয়েছেন SSC চাকরিপ্রার্থীরা । উৎসবের মরশুমেও ওঁদের জীবনে শুধুই অন্ধকার। পরিবার-পরিজন ছেড়ে পথের ধারেই কাটছে দিন। তবুও হকের চাকরির দাবিতে আন্দোলনে অনড় SSC চাকরিপ্রার্থীরা।

এবার পুজোয় রাজ্যবাসীর মনে কাঁটার মতো বিঁধেছে চাকরিপ্রার্থীদের রাস্তায় বসে আন্দোলন। এই সমস্যার সমাধান না হলে মানুষের মনে শান্তি আসবে না। সম্প্রতি এই মন্তব্য করেন  দিলীপ ঘোষ।ভরা পুজোর মাঝে যখন প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়, রাস্তাঘাটে আলোর রোশনাই, তখন ভিন্ন দৃশ্য শহরের একপ্রান্তে। উৎসবের চিহ্নটুকুও নেই, আন্দোলনরত চাকরিপ্রার্থীদের মনে। কারোর চোখে জল, কারোর আবার কথা বলতে গিয়ে গলা বুজে আসছে। ঝাপসা হচ্ছে চোখ, পরিবারের কথা বলতে গিয়ে ধরে রাখতে পারছেন না চোখের জল। বঞ্চনার অভিযোগে উৎসবের দিনেও রাস্তায় অবস্থান করছেন তাঁরা। ঘর-বাড়ি ভুলে নিয়োগের দাবিতে সরব তাঁরা।দুর্গাপুজো কেটেছে রাস্তায় বসে।কালীপুজোয় গোটা শহর আলোর উত্‍সবে মাতলেও, অন্ধকারেই রইলেন চাকরিপ্রার্থীরা। ভাইফোঁটা নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন SLST-র একজন চাকরিপ্রার্থী।  

 আরও পড়ুন, কেন ডিএ দিচ্ছে না রাজ্য? যুক্তি দিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের এই অবস্থান আন্দোলনের জল গড়িয়েছে রাজনীতির আঙিনাতেও।  SSC-কর্তৃপক্ষ থেকে শুরু করে শিক্ষামন্ত্রী। চাকরিপ্রার্থীরা একের পর এক বৈঠক করেছেন। কিন্তু তা সত্ত্বেও তাঁদের নিয়োগের দাবির সুরাহা হয়নি।  আলোর উত্‍সবের শহরে পরিবার ছেড়ে ম্লান মুখে রাজপথের এককোণে বসে রয়েছেন তাঁরা।   ভাইফোঁটায় ধর্নামঞ্চে এসে আন্দোলকারীদের মিষ্টি খাওয়ালেন  বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী। নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্য সরকারকে নিশানা বিজেপির (BJP)। শাসকদলের (TMC) প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget