এক্সপ্লোর

Sovandeb on DA: কেন ডিএ দিচ্ছে না রাজ্য? যুক্তি দিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

Sovandeb Chatterjee on DA: 'যাঁরা চাকরি করেন, তাঁরা যথেষ্ট বেতন পান', কেন ডিএ দিচ্ছে না রাজ্য? কী যুক্তি দিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ?

কলকাতা: ডিএ (DA) ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী  শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। মূলত, ডিএ মামলা গড়াল সুপ্রিম কোর্টে (Supreme Court) অবধি। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার বিষয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে গেল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Govt)। কেন ডিএ দিচ্ছে না রাজ্য? এহেন মুহূর্তে যুক্তি দিলেন মন্ত্রী  শোভনদেব চট্টোপাধ্যায়। 

যাঁরা চাকরি করেন, তাঁরা যথেষ্ট বেতন পান : শোভনদেব

শোভনদেব চট্টোপাধ্যায় এদিন বলেন, ‘যে সব জনহিতকর প্রকল্প রাজ্যে চালু আছে তা বন্ধ করা যাচ্ছে না। যাঁরা চাকরি করেন, তাঁরা যথেষ্ট বেতন পান। কিন্তু অসংগঠিত ক্ষেত্রের মানুষদের উন্নয়নে প্রচুর প্রকল্প চলছে। গরিবদের জন্য মমতা কাজ করছেন বলেই রাজ্যের অর্থে টান পড়ছে। যে রোজ খেতে পায় না, তাঁর কথা ভাবতে হবে। কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে ভাবতে হবে', বলে মন্তব্য রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।

ডিএ মামলা গড়াল সুপ্রিম কোর্টে

রাজ্যের আর্থিক অবস্থা মোটেই ভাল নয়, কার্যত তা মেনে নিল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে রাজ্য জানিয়েছে, তারা যে হারে ডিএ দেয় তার থেকে বেশি ডিএ দিতে গেলে অপ্রত্যাশিত সমস্যা তৈরি হবে। আসতে পারে আর্থিক বিপর্যয়। এর আগে রাজ্য সরকারের কর্মীদের প্রাপ্য ডিএ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেয় হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চও একই নির্দেশ বহাল রাখে। এরইমধ্যে আদালতে হলফনামা দিয়ে রাজ্য জানিয়ে দিল, তারা কতটা অপারগ। পাশাপাশি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। 

আরও পড়ুন, 'গোপন মুহূর্তের ছবি' ফাঁস করে দেওয়ার হুমকি, ফের 'মধুচক্রের কবলে' গৃহবধূ

সরকারের আর কোনো কাজ নেই:  দিলীপ 

এই প্রসঙ্গে  সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'সরকারের আর কোনো কাজ নেই। শুধু কোর্টে কোর্টে মুখ বাঁচাতে ঘুরে বেড়াচ্ছে। উন্নয়ন নেই, আইন শৃঙ্খলা নেই। চারিদিকে বোমা বন্দুক আর স্ক্যাম চলছে। টাকা নেই কেন? বাকি রাজ্যগুলো কী করে ডিএ দিচ্ছে? কেন্দ্র কী করে দিচ্ছে? একই নিয়মে তো সব রাজ্য টাকা পায়। এ রাজ্যে টাকা কোথায় যায়? সাড়ে ১৪ লক্ষ ভুয়ো জব কার্ডের ১৬০০ কোটি টাকা বছরে লুঠ হচ্ছে। ৬২ লক্ষ বাতিল রেশন কার্ডের রেশন লুঠ হচ্ছে। কত বড় পেট নেতাদের একবার ভাবুন। সব টাকা নেতাদের পেটে যাচ্ছে।'

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget