এক্সপ্লোর

Recruitment Scam: পার্থ-সহ ৭ জনকে আজ আদালতে পেশ, সুবীরেশকে ফের হেফাজতে চাইতে পারে CBI

Partha Court Produce:নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় -সহ ৭ জনকে আজ আদালতে (Court) পেশ।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) -সহ ৭ জনকে আজ আদালতে (Court) পেশ। ৭ জনকেই আজ আলিপুর আদালতে পেশ। সুবীরেশ ভট্টাচার্যকে ফের হেফাজতে চাইতে পারে সিবিআই, খবর সূত্রের। পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিদের জামিনের আবেদনের বিরোধিতা করা হবে, খবর সূত্রের। 

প্রসঙ্গত, রাজ্যের শাসকদলকে 'ডিসেম্বর ডেডলাইন' বলে ইতিমধ্যেই হুঁশিয়ারী দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর আগে আলিপুর কোর্টের পুলিশ  লক আপে ঢোকার মুখে, বিজেপির ডিসেম্বর হুমকি নিয়ে সাংবাদিকরা  প্রশ্ন করতেই পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'তৃণমূলের কোনও ক্ষতি কেউ করতে পারবে না'। ফের দলের পাশে দাঁড়ালেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।  তবে পার্থ চট্টোপাধ্যায়ের এই প্রতিক্রিয়াকে কীভাবে দেখলেন শাসকদলের শীর্ষ নের্তৃত্ব ও বিরোধীরা ? বক্তব্য বিশ্লেষণ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, সিপিএমের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী এবং কুণাল ঘোষ (Samik Bhattacharya, Sujan Chakraborty and Kunal Ghosh)।  

 বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, 'পার্থ চট্টোপাধ্যায়ই তৃণমূল এবং তৃণমূলই পার্থ চট্টোপাধ্যায়। আজকে যে কারণে পার্থ চট্টোপাধ্যায় অভিযুক্ত, যে কারণে তিনি বিচারাধীন হয়ে জেলে বন্দি, সেটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা ওনার মস্তিষ্ক প্রসূত কোনও পদ্ধতি নয়। ...যেকজনই আজকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, প্রত্যেকেই কিন্তু বিচারাধীন অবস্থায় আছেন। কেউই বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয়। মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য কিংবা পার্থ চট্টোপাধ্যায়, এদেরই মস্তিষ্ক প্রসূত সংগঠিত অপরাধ নয়। গোটা তৃণমূল কংগ্রেস এর সঙ্গে যুক্ত। তৃণমূলের অনুমোদন নিয়েই এরা এই কাজ করেছিলেন। এবং দল প্রকাশ্যে যাই বলুক না কেন, দল পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আছে। পার্থ চট্টোপাধ্যায় দলের সঙ্গে আছেন।'

আরও পড়ুন, ফের চোখ রাঙাচ্ছে করোনা ! আজই স্বাস্থ্য ভবনে বৈঠক

পাশাপাশি সুজন চক্রবর্তী বলেন, 'কোথায় পার্থ চট্টোপাধ্যায় এবং কোথায় শুভেন্দু অধিকারী ! এসমস্ত ধান্দাবাজির পার্টি ! পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না। তার মানে ওরা যাতে অবাধে লুঠ চালিয়ে যেতে পারেন, এটা পার্থ বাবুদের আগ্রহ।' এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেছেন, 'তাঁর সম্পর্কে দল জানিয়ে দিয়েছে। এটা তাঁর ব্যক্তি স্বাধীনতা। সারা বাংলা যেটা বিশ্বাস করে, তিনি যদি সেই কথাই বলে থাকেন, তার সঙ্গে দল আছে কিনা, না দল নেই, এই কথাগুলি টানাটাই আমার মনে হয়, অপ্রাসঙ্গিক।  '

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget