এক্সপ্লোর

Covid 19: ফের চোখ রাঙাচ্ছে করোনা ! আজই স্বাস্থ্য ভবনে বৈঠক

Health Department Meeting on Covid 19: চিন, জাপান, আমেরিকা-সহ একাধিক দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ । উদ্বেগ জানিয়েছে কেন্দ্রও। আজ স্বাস্থ্য ভবনে বৈঠকে বসছে কোভিড পরামর্শদাতা কমিটি।

ঝিলম করঞ্জাই, কলকাতা: চিন, জাপান, আমেরিকা-সহ একাধিক দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ (Covid 19)। উদ্বেগ জানিয়েছে কেন্দ্রও। এই পরিস্থিতিতে স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে আজ স্বাস্থ্য ভবনে ( Health Department) বৈঠকে বসছে কোভিড পরামর্শদাতা কমিটি। রাজ্যের কোভিড পরিস্থিতি (Covid Situation) কেমন, সংক্রমণ বাড়লে তা মোকাবিলা করার কী ব্যবস্থা রয়েছে, তা নিয়েই মূলত আলোচনা হবে। 

রাজ্যের কোভিড পরিস্থিতির উপর নজরদারি নিয়ে মুখ খোলেন খোদ মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'চায়নাতে কোভিড আবার বাড়ছে। আমাদের স্বাস্থ্য দফতরকে বলবো কোভিড নিয়ে একটু দেখে নিতে। একটা টিম তৈরি করতে হবে। স্বাস্থ্য সচিব এই টিমটাকে লিড করবে। সার্ভেলেন্স রাখতে হবে।' রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, ' মুখ্যমন্ত্রী হাইলেভেল বৈঠক ডেকেছেন। আমরা সতর্ক নজর রাখছি। জিনোম সিকোয়েন্সিং করা হবে। আমাদের নিজেদের যা ক্যাপাসিটি আছে, তা করছি, পাশাপাশি কল্যাণীতে পাঠানো হবে। এখনও কেস কম আছে।' ইতিমধ্যেই করোনা রিপোর্ট প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। পুরসভার স্বাস্থ্যবিভাগের কর্মীদের  মাস্ক (Musk) পরা বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে বার্তা দেওয়ার জন্যই স্বাস্থ্যকর্মীরা মাস্ক পরবেন বলে জানানো হয়েছে। কোভিড রুখতে মূলত জনবহুল জায়গায় মাস্ক পরায় জোর দেওয়া হচ্ছে। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, 'করোনা পরীক্ষাকেন্দ্রগুলি প্রস্তুত রাখা হচ্ছে।' তিনি আরও বলেন, 'এই দেশগুলো থেকে লোক আসা রেস্চট্রিক্ট করা উচিত। আগের বারেও এই দেশগুলো থেকে হয়েছিল। রাজ্য সরকার যেন কথা বলে আমরা বলব। মাস্ক পরা উচিত। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করব।'

আরও পড়ুন, শিবঠাকুরের বয়ানে একাধিক অসঙ্গতি ! অনুব্রত-র দিল্লি যাওয়া রুখতেই কি অভিযোগ দায়ের ?

প্রসঙ্গত, ওমিক্রনের দাপটে কার্যত কেঁপেছিল গোটা বিশ্ব। ফের কোভিড নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে। তার পিছনেও রয়েছে ওমিক্রনেরই একটি সাবভ্যারিয়েন্ট। চিনে যে কোভিড সংক্রমণ বাড়ছে তার জন্য দায়ী ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BF.7। সেই ভ্য়ারিয়েন্ট নাকি ইতিমধ্যেই ভারতে পাওয়া গিয়েছে। এদেশে এখনও পর্যন্ত অন্তত ৩ জনের খোঁজ পাওয়া গিয়েছে যাঁরা ওই সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। BF.7 ভ্যারিয়েন্টের প্রথম সংক্রমণ দেখা যায় গত অক্টোবরে মাসেই। গুজরাত বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে প্রথম এটি শনাক্ত করা হয়। এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্টে দুই আক্রান্তের খোঁজ মিলেছে গুজরাতে। একটি কেস পাওয়া গেছে ওড়িশায়। সূত্রের খবর, চিনের অধিকাংশ শহরে এখন মারাত্মক সংক্রামক ওমিক্রন স্ট্রেইন BF.7-এর থাবা। বেজিংয়েও এই ভ্যারিয়েন্টেরই প্রকোপ দেখা দিয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget