Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
Kolkata News: মূল্য বৃদ্ধির চাপে হাঁসফাঁস পরিস্থিতি হয়েছে মধ্য়বিত্তের। এই আবহে, দেশজুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য়বৃদ্ধির প্রতিবাদে, রবিবারে রাজ্যে পথে নামল কংগ্রেস।

কলকাতা : জিনিসপত্র, সবজির দাম আকাশ ছোঁয়া। বাজারে গিয়ে পকেটে ছ্য়াঁকা লাগছে মধ্য়বিত্তের। দেশজুড়ে মূল্য়বৃদ্ধির প্রতিবাদে রবিবার উত্তর কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে। মানিকতলা বাজারে বিক্ষোভ দেখান উত্তর কলকাতা জেলা কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। কর্মসূচিতে সামিল হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। অক্টোবরে, দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধি ছাড়িয়েছে রেকর্ড ৬ শতাংশ। পাইকারি দর বেড়েছে ১২ শতাংশেরও বেশি হারে। মূল্য বৃদ্ধির চাপে হাঁসফাঁস পরিস্থিতি হয়েছে মধ্য়বিত্তের। এই আবহে, দেশজুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য়বৃদ্ধির প্রতিবাদে, রবিবারে রাজ্যে পথে নামল কংগ্রেস।
কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য বলছে, অক্টোবর মাসে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার বেড়ে হয়েছে ছয় দশমিক শূন্য নয় শতাংশ, যা রিজার্ভ ব্যাঙ্কের সহনসীমার থেকে বেশি। ফলে শীতের মরশুম হলেও, বাজারে হু হু করে বাড়ছে শাক সব্জির দাম। গোদের ওপর বিষফোঁড়ার মতো নিম্নচাপের টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। পকেট ফাঁকা হয়ে গেলেও বাজারের ব্যাগ ভরছে না। আয় বাড়ছে না, কিন্তু খরচ বেড়েই চলেছে। এই অবস্থায় ক্রেতা থেকে বিক্রেতা, সকলেরই নাভিশ্বাস ওঠার জোগাড়।
ভয়াবহ পথ দুর্ঘটনা, নিম গাছে সজোরে ধাক্কা যাত্রী বোঝাই গাড়ির, মৃত্যু ৮ জনের, গুরুতর আহত আরও ২ জন
কলকাতার বিভিন্ন বাজারে ৪০-৫০ টাকা কেজি থেকে বেড়ে বেগুনের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। এক মাস আগেও যে পেঁয়াজ ৩০-৪০ টাকা কেজিতে বিক্রি হত, তা ৭০-৮০ টাকায় পৌঁছে গেছে। ১০০ টাকা কেজির কাঁচা লঙ্কার দাম বেড়েও হয়েছে আড়াইশো টাকা। কয়েক গুণ দাম বেড়েছে ধনেপাতারও। এই আবহে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য়বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস। রবিবার মানিকতলা বাজার, নতুন বাজার-সহ উত্তর কলকাতার একাধিক বাজারে বিক্ষোভ দেখায় উত্তর কলকাতা জেলা কংগ্রেস। পাশাপাশি বাঁকুড়াতেও রাস্তায় নামেন কংগ্রেস কর্মীরা।
কংগ্রেসের এই প্রতিবাদ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন, 'কংগ্রেস এখন সবজি হয়ে গিয়েছে। কংগ্রেস এখন কখনও মমতার সঙ্গে চলে যাচ্ছে, কখনও সিপিএমের সঙ্গে চলে যাচ্ছে আলুর মতো করে।। ওদের যে সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বসানো একটা পাপেট ছিল। নিজের অস্তিত্ব জাহির করার জন্য চেষ্টা করছেন।'
সম্প্রতি মোদি সরকারের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, গত ২ বছরের মধ্য়ে মুদ্রাস্ফীতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে বাজারে। তার উপর এখন আমন ধান কাটার সময়। এই অবস্থায় নিম্নচাপের লাগাতার বৃষ্টিতে গাছের গোড়ায় জল দাঁড়িয়েছে অনেক জায়গায়। ব্যাপক ক্ষতি হয়েছে সব্জি চাষেরও। একেই বাজারে গেলে দামের ছ্যাঁকা খাচ্ছেন সাধারণ মানুষ। তার উপর চাষের ক্ষতি, দামবৃদ্ধির আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে।
Before You Go
Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda






















