এক্সপ্লোর

Kolkata News: পানশালার আড়ালে নারী পাচার ও টাকা নয়ছয়ের অভিযোগ ! কলকাতার ৭টি জায়গায় হানা ED-র

Kolkata Women Trafficking Case : পানশালার আড়ালে নারী পাচার? তদন্তে নেমে একসঙ্গে কলকাতার ৭ জায়গায় অভিযান চালাল ED।

প্রকাশ সিন্হা, সত্যজিৎ বৈদ্য ও রঞ্জিত সাউ, কলকাতা: পানশালার আড়ালে নারী পাচার? তদন্তে নেমে একসঙ্গে কলকাতার ৭ জায়গায় অভিযান চালাল ED। সল্টলেকের ব্যবসায়ী জগজিৎ সিং-সহ ৩ ব্যবসায়ীর বাড়ি-সহ একাধিক ঠিকানায় চলে ম্যারাথন অভিযান। তল্লাশি চলে ব্যবসায়ী ঘনিষ্ঠ এক ইঞ্জিনিয়ারের নাগেরবাজারের ফ্ল্যাটেও।

আরও পড়ুন, উৎসব মরশুম শেষ হতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, নতুন করে আক্রান্ত ১ হাজার ৬৩২ জন !

কলকাতায় ফের ED-র অ্যাকশন! শুক্রবার সল্টলেক, নাগেরবাজার-সহ মহানগরের বিভিন্ন জায়গায় দিনভর তল্লাশি চালাল কেন্দ্রীয় এজেন্সি। পানশালার আড়ালে নারী পাচারের অভিযোগের তদন্তে সকাল থেকে চলে ওই ম্যারাথন অভিযান। ED সূত্রে খবর, ২০১৫ সালের একটি FIR-এর ভিত্তিতে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশি চালানো হয় জগজিৎ সিং, আজমল সিদ্দিকি, বিষ্ণু মুন্দ্রা নামে কলকাতার  ৩ ব্যবসায়ীর বাড়িতে। এর মধ্যে ব্যবসায়ী আজমল সিদ্দিকি একসময় তৃণমূলের সংখ্যালঘু সেলের সেক্রেটারি ছিলেন বলেও ED সূত্রে খবর। ED সূত্রে খবর, কলকাতা জুড়ে একাধিক জায়গায় ওই ৩ ব্যবসায়ীর একাধিক পানশালা রয়েছে। 

অভিযোগ, সেই পানশালার আড়ালে তাঁরা নারী পাচার ও টাকা নয়ছয়ের কাজে জড়িত রয়েছেন। ২০১৫ সালে বিধাননগরের একটি থানায় করা FIR-এর ভিত্তিতে চলছে এই তল্লাশি। একই সময়ে ওই ব্যবসায়ীদের ঘনিষ্ঠ, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার গৌতম সরকারের ফ্ল্যাটেও। ED সূত্রে খবর, পানশালার ব্যবসার আড়ালে মহিলা পাচারের কারবার করে বিপুল টাকা নয়ছয় করা হয়েছে।দুর্নীতির ওই টাকা ঘুরপথে কোথায় পৌঁছেছে? প্রোটেকশন মানি পেয়েছেন কারা ? এসবেরই তদন্তে শুক্রবার একসঙ্গে ৭ জায়গায় তল্লাশি চালান ED আধিকারিকরা।ED সূত্রে খবর, কলকাতার পাশাপাশি এই মামলায় তল্লাশি চালানো হয় শিলিগুড়িতেও।

প্রসঙ্গত, বিচ্ছিন্ন ঘটনা নয়, গোটাটাই সংগঠিত অপারেশন'। বালি পাচার মামলায়, এবার আদালতে বিস্ফোরক দাবি ED-র।GD মাইনিং কোম্পানিতে এমন অনেক ডিরেক্টর ছিলেন, যাঁরা শুধু নামেই ছিলেন ডিরেক্টর। পূর্ব মেদিনীপুরে ৩টি, পুরুলিয়া, ঝাড়গ্রাম আর বাঁকুড়াতেও সাইট আছে এই কোম্পানির।  সংস্থার কাছ থেকে বালি বিক্রি বা রয়্যালটির পুরো হিসেবে এখনও পাওয়া যায়নি।গতকাল বালি পাচার মামলায় প্রথম গ্রেফতার করে ED। গ্রেফতার করা হয় জি ডি মাইনিং কোম্পানির প্রধান অরুণ শরাফকে। ২৯ লক্ষ টাকা বাজেয়াপ্তও করা হয়েছে, খবর ED সূত্রে। ভুয়ো চালান তৈরি করে বালি পাচারের টাকা আত্মসাতের অভিযোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget