এক্সপ্লোর

Dengue: উৎসব মরশুম শেষ হতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, নতুন করে আক্রান্ত ১ হাজার ৬৩২ জন !

Dengue Case : উৎসবের মরশুমে একমাসে ডেঙ্গির এই বাড়বাড়ন্ত উদ্বেগ ধরাচ্ছে, কী বলছেন চিকিৎসক থেকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ?

সন্দীপ সরকার, কলকাতা: উৎসব মরশুম শেষ হতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি পরিস্থিতি।স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩২ জন।শুধুমাত্র অক্টোবরে অর্থাৎ উৎসবের মরশুমে, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩২০০. সব মিলিয়ে, আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৫০৩ জন। যা ঘিরে চিন্তার ভাঁজ চিকিৎসকমহলে। 

আরও পড়ুন, দত্তাবাদকাণ্ডে BDO-র বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে পোস্ট সুকান্তর, 'মমতার নৈরাজ্যে শাসনে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে..'

উৎসবের মরশুম শেষ হয়েছে! হেমন্তের হিমেল হাওয়া বইছে। তাপমাত্রার পারদ ক্রমশ নামছে। কিন্তু, রাজ্যজুড়ে ডেঙ্গি-আতঙ্ক এখনও রয়েছে সেই আগের মতোই। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অক্টোবরের শেষ দু'সপ্তাহে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩২ জন। ১৬ অক্টোবর  রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া ছিল ১০ হাজার ৮৭১। ৩০ অক্টোবর সেটাই বেড়ে হয়েছে ১২ হাজার ৫০৩।আর গোটা অক্টোবর মাসজুড়ে ডেঙ্গিতে মোট আক্রান্তে সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ২০০-তে।
 
উৎসবের মরশুমে একমাসে ডেঙ্গির এই বাড়বাড়ন্ত উদ্বেগ ধরাচ্ছে চিকিৎসক থেকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। কলকাতা মেডিক্য়াল কলেজ মাইক্রো বায়োলজিস্ট  সৌগত ঘোষ বলেন, পরপর পুজো গেল। উৎসবের মাসে ডেঙ্গি বাড়ার কারণ আধখোলা প্য়ান্ডেল। প্য়ান্ডেলে জল জমে  মশাদের পোয়াবারো। এরপর যদি বৃষ্টি না হয় তাহলে নিয়ন্ত্রণে আসবে পরিস্থিতি। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হুগলি, কলকাতা, মালদা ও হাওড়াতে সংক্রমণের হার সবচেয়ে বেশি। এই ছয় জেলাতেই ডেঙ্গি আক্রান্ত সংখ্যা প্রায় ৮ হাজার ৭০০। 

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা।  এই জেলায় মোট আক্রান্ত বেড়ে ২ হাজার ৩২৬। দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ, সেখানে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ২ হাজার ৩০৪। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা হুগলি  ও কলকাতা।  দু জায়গাতেই আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়েছে। মালদায় আক্রান্তের সংখ্য়া হাজার ছুঁইছুঁই। হাওড়ায় ডেঙ্গি আক্রান্ত ছাড়িয়ে সাড়ে সাতশো পার।
 
চিকিৎসক  শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্য়ায় বলেন, এই বৃষ্টিটা হল, তারই ফল এখন আমরা পাচ্ছি। ডেঙ্গি আক্রান্তের লক্ষ্মণ ও কী করা উচিত সেটা নিয়ে বলেছে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্য়েই উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার ডেঙ্গি-সহ বিভিন্ন মশাবাহিত রোগের মোকাবিলায় বিশেষ তৎপর। এই খাতে বার্ষিক ৭৫০ কোটি টাকা খরচ করা হচ্ছে। মশাবাহিত রোগ প্রতিরোধ করতে ১ লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগ করা হয়েছে। ৪০০-র বেশি সেন্টারে বিনামূল্য়ে পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। ৮৯টি ব্লাডব্য়াঙ্কে মজুত রয়েছে প্লেটলেট। চোখ রাঙাচ্ছে ডেঙ্গি!

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: 'বাংলায় এখন একটাই ক্যাসেট বাজবে, সংখ্যালঘুরা বুদ্ধিমান', বললেন শাখারভ, রেজিনগরে ভোটগণনা শুরু হতেই এগিয়ে বিজেপি
'বাংলায় এখন একটাই ক্যাসেট বাজবে, সংখ্যালঘুরা বুদ্ধিমান', বললেন শাখারভ, রেজিনগরে ভোটগণনা শুরু হতেই এগিয়ে বিজেপি
Nandigram Rejinagar Bypoll : বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
Shimla Landslide : ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget