এক্সপ্লোর

Kolkata News: ফের রাস্তায় নামলেন নার্সিং চাকরিপ্রার্থীরা, স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে মিছিল

Nurses Protest: ‘স্বচ্ছতার সঙ্গে নিয়োগ’, ‘নিয়োগ দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান’, ‘অবিলম্বে অবশিষ্ট শূন্য পদ পূরণ’-সহ একাধিক দাবিতে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল।

ঝিলম করঞ্জাই, কলকাতা: SSC-র শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলন চলছে। তার মধ্যেই ফের রাস্তায় নামলেন নার্সিং চাকরিপ্রার্থীরা (Nursing Jobs)। কলকাতায় হল প্রতিবাদ মিছিল (Nurses Protest)। দু’ সপ্তাহের মধ্যে অবশিষ্ট শূন্যপদ পূরণ না করলে, বড়সড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে নার্সিং সংগঠন। কড়া অবস্থান জারি রেখেছে স্বাস্থ্যদফতরও (West Bengal Health Department)।

ফের রাস্তায় নার্সিং চাকরিপ্রার্থীরা

২৪ মে স্বাস্থ্যভবনের সামনে ধুন্ধুমারের পর বুধবার ফের রাস্তায় নামলেন নার্সিং চাকরিপ্রার্থীরা (Kolkata News)। ‘স্বচ্ছতার সঙ্গে নিয়োগ’, ‘নিয়োগ দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান’, ‘অবিলম্বে অবশিষ্ট শূন্য পদ পূরণ’-সহ একাধিক দাবিতে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন প্রশিক্ষণপ্রাপ্ত নার্সিং চাকরিপ্রার্থীরা। তাঁরা বলেন, "আমাদের আন্দোলন চলছে। দাবি না মেটা পর্যন্ত চলবে।"

যদিও ডোরিনা ক্রসিংয়ে ঢুকতেই মিছিল আটকে দেয় পুলিশ। ব্যারিকেডের সামনেই অবস্থান বিক্ষোভ শুরু করেন মিছিলকারীরা। পরে নার্সেস ইউনিটি সংগঠনের তরফে ৫ সদস্যের প্রতিনিধি দল সল্টলেকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের অফিসে ডেপুটেশন দেন। দু-সপ্তাহের মধ্যে সরকার শূন্য পদের জন্য তালিকা প্রকাশ না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে নার্সিং সংগঠন। 

আরও পড়ুন: KK Demise : কে কে প্রসঙ্গে বিতর্কিত লাইভের জেরে পাচ্ছেন 'হুমকি ফোন', দাবি করে পুলিশে অভিযোগ রূপঙ্করের স্ত্রীর

SSC-তে নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য। তার মধ্যে নার্সিং চাকরিপ্রার্থীদের এই দাবি আর হুঁশিয়ারির সামনে অনড় স্বাস্থ্য দফতর। নার্সেস ইউনিটির সম্পাদিকা ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "এই দাবি অনৈতিক। ওদের দাবি মানতে হলে আইন বদলাতে হবে, যা এই মুহূর্তে সম্ভব নয়। আন্দোলনকে আমরা ভয় পাই না।"

অস্বচ্ছতার অভিযোগ অস্বীকার নিয়োগ বোর্ডের

মেরিট লিস্টের নম্বর নিয়ে অস্বচ্ছতা ও নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে গত মাসের শেষ সপ্তাহে নার্সিং চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় স্বাস্থ্যভবনে। তখনও অস্বচ্ছতার অভিযোগ অস্বীকার করেছিল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget