এক্সপ্লোর

KK Demise : কে কে প্রসঙ্গে বিতর্কিত লাইভের জেরে পাচ্ছেন 'হুমকি ফোন', দাবি করে পুলিশে অভিযোগ রূপঙ্করের স্ত্রীর

Rupankar Bagchi Comment on KK : 'হু ইজ কে ম্যান? আমরা যে কোনও ‘কে’র থেকে ভাল।' কে কে প্রসঙ্গে রূপঙ্কর বাগচীর ফেসবুক লাইভে এই মন্তব্যই ভাইরাল ঝড়ে পরিণত হয়েছে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : অকালে নক্ষত্র পতন। সবাইকে হতবাক করে, গাইতে গাইতে, জীবনের মঞ্চকে আলবিদা জানালেন সঙ্গীত শিল্পী কে কে। চোখের জলে প্রিয় শিল্পীকে যখন বিদায় জানাল কলকাতা, তখন ফেসবুক লাইভে আরেক শিল্পী রূপঙ্কর বাগচীর মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে গেছে। আর সেই লাইভের সূত্র ধরেই 'হুমকি ফোন' পাচ্ছেন জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন রূপঙ্করের স্ত্রী।

পুলিশে অভিযোগ রূপঙ্করের স্ত্রীর

জানা গিয়েছে, কে কে প্রসঙ্গে লাইভের জেরে রূপঙ্কর বাগচীর ফোনে ফোন করে কেউ হুমকি দিয়েছেন। রূপঙ্করের বদলে ফোনটি ধরেছিলেন তাঁর স্ত্রী চৈতালী লাহিড়ী। ফোনের অন্য প্রান্ত থেকে হুমকি দেওয়া হয়েছে জানিয়ে একটি অডিও ক্লিপ সমেত টালা থানায় ই-মেল মারফত অভিযোগ করেছেন রূপঙ্করের স্ত্রী। পুলিশ সূত্রে খবর, তাদের পক্ষ থেকে অডিও ক্লিপটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি থানায় হাজির হয়ে লিখিত আকারে অভিযোগ নথিবদ্ধ করতে বলা হয়েছে।

আরও পড়ুন- প্রবল অস্বস্তি নিয়ে হোটেলে ফিরে লিফটে ওঠার আগেও কে কে মিটিয়েছেন ভক্তদের সেলফি আবদার

কী রয়েছে রূপঙ্কের বিতর্কিত লাইভে

ফেসবুক লাইভে রূপঙ্কর বাগচী বলেছেন, 'আমারও ভিডিও থাকে, অনুপমের ভিডিও থাকে, সোমলতার ভিডিও থাকে, ইমন চক্রবর্তীর ভিডিও থাকে, রাঘব চট্টোপাধ্যায়ের ভিডিও থাকে, মনোময় ভট্টাচার্যের ভিডিও থাকে, উজ্জয়িনী মুখোপাধ্যায়ের ভিডিও থাকে, ক্যাকটাস, রূপম, ফসিলস সবার ভিডিও থাকে সোশ্যাল মিডিয়ায়, আমি তো গান শুনে যেটা বুঝলাম, কে কে’র থেকে আমরা সবাই ভাল গান গাই। তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? মানে কী কারণ? কে কে...কে কে...কে? হু ইজ কে ম্যান? আমরা যে কোনও ‘কে’র থেকে ভাল।'

নজরুল মঞ্চে সোমবার কে কে’র অনুষ্ঠানের পরে রূপঙ্কর বাগচীর এই ফেসবুক লাইভ ঘিরে বিতর্ক তৈরি হয়। আর, মঙ্গলবার KK’র হঠাৎ মৃত্যুর পর, যা কার্যত ঝড়ে পরিণত হয়। রূপঙ্করের মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন অনেকেই।

আরও পড়ুন- 'হু ইজ কে কে?' প্রয়াত শিল্পী প্রসঙ্গে রূপঙ্করের মন্তব্য ভাইরাল

সেরা শিরোনাম

Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget