এক্সপ্লোর

Santragachi Service Lane : সাঁতরাগাছির যানজট এড়াতে আরও একটি সার্ভিস লেন, উদ্বোধন কবে ?

Traffic Movement at Santragachi : কোনা এক্সপ্রেসওয়েতে গরফায় ডবল লেন করা হচ্ছে ফোর লেনে

রুমা পাল, সাঁতরাগাছি : সাঁতরাগাছির (Santragachi) যানজট এড়াতে আরও একটি সার্ভিস লেন। কোনা এক্সপ্রেসওয়ের (Kona Expressway) গরফায় চালু হচ্ছে আরও একটি সার্ভিস লেন (Service Lane)। যানজট কমাতেই চালু হবে সার্ভিস লেন, রেল লাইনের নিচে আন্ডারপাস। কোনা এক্সপ্রেসওয়েতে গরফায় ডবল লেন হচ্ছে ফোর লেন।

চলতি মাসেই সার্ভিস লেনের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে বলে খবর প্রশাসন সূত্রে। এজন্য খরচ হয়েছে ৪১ কোটি ৪২ লক্ষ টাকা। প্রশাসন সূত্রের খবর, এক্ষেত্রে কেন্দ্রের সাহায্য মেলেনি। পুরো টাকাই খরচ করেছে রাজ্য সরকার। এমাসেই এই প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে পারেন (Chief Minister May Inaugurate)।

বড়দিনের আগেই আসে সুখবর। এক মাসেরও বেশি সময় পর গত ২৩ ডিসেম্বর খুলে যায় সাঁতরাগাছি ব্রিজ (Santragachhi Bridge)। শুরু হয়ে যায় স্বাভাবিক যান চলাচল। হাওড়া থেকে কলকাতায় ঢোকার অন্যতম ভরসা সাঁতরাগাছি ব্রিজ। মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে এই ব্রিজে শুরু হয়েছিল যান নিয়ন্ত্রণ। যার জেরে  প্রবল যানজটে নাকাল হচ্ছিলেন যাত্রীরা।                                                                                                       
যানজটে আটকে অ্যাম্বুল্যান্স, গাড়ির লম্বা লাইন, বাসের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। মেরামতির জন্য় সাঁতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণের জেরে, চরম হয়রানির শিকার হচ্ছিলেন যাত্রীরা। সেই ছবিটাই বদলে যায়। এক মাসেরও বেশি সময় পর অবশেষে খুলে যায় সাঁতরাগাছি ব্রিজ। 

হাওড়া থেকে কলকাতায় ঢোকার অন্যতম ভরসা সাঁতরাগাছি ব্রিজ। প্রতিদিন প্রায় ৭০ হাজার গাড়ি চলাচল করত এই সেতু দিয়ে। মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে এই ব্রিজে শুরু হয় যান নিয়ন্ত্রণ। যার জেরে সকাল থেকে রাত, কোন এক্সপ্রেসওয়ে ও সংলগ্ন এলাকায় প্রবল যানজটে নাকাল হচ্ছিলেন যাত্রীরা। 

প্রথমে, ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিজ আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও দুর্ভোগ কমাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে, যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। ঠিক হয়, বড়দিনের আগেই খুলে দেওয়া হবে সাঁতরাগাছি ব্রিজ। পূর্তমন্ত্রী পুলক রায় জানান, ২৩ ডিসেম্বর খুলে দেওয়া হচ্ছে এই সেতু। সেইমতো খুলে দেওয়া হয় সেতু।

আরও পড়ুন ; অবশেষে ভোগান্তির অবসান, আজ থেকে খুলল সাঁতরাগাছি ব্রিজ

সেরা শিরোনাম

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget