এক্সপ্লোর

Asha Workers Protest: 'এই জমায়েতের জন্য অনুমতি নেয়নি', আশা কর্মী-পুলিশি ধস্তাধস্তি নিয়ে কী জানালেন ডিসি সেন্ট্রাল?

Asha Karmi: ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, 'কলকাতার সেন্ট্রাল ডিভিশনে আশা কর্মী, আইসিডিএস এবং অঙ্গনওয়ারী কর্মীদের কোনও জমায়েতের কথা ছিল না। আচমকাই এখানে জমায়েত হতে শুরু করেন'

কলকাতা: স্বাস্থ্যভবন অভিযানে পুলিশের বাধা, ধর্মতলায় মিছিল করে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে রাজ্যজুড়ে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধরপাকড়। ব্যারিকেড ভাঙার চেষ্টা। আশাকর্মীদের বিক্ষোভে এভাবেই ছড়াল উত্তেজনা। 

কোথাও ব্যারিকেডের লৌহকপাটের উপরেই উঠে গেলেন আশাকর্মীরা। কোথাও ঠেলে সরিয়ে দেওয়া হল ব্যারিকেড। ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য, বকেয়া ইনসেনটিভ মেটানো, মাতৃত্বকালীন ছুটি সহ-একাধিক দাবিতে একমাস ধরে রাজ্যজুড়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আশাকর্মীরা। 

আশা কর্মীদের দাবি, তাঁদের দাবিদাওয়া শোনার জন্য বুধবার স্বাস্থ্য ভবনে সময় দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু, আশাকর্মীদের অভিযোগ, তাঁদের রুখতে আগে থেকেই স্টেশনগুলিতে তেড়েফুঁড়ে নামে পুলিশ ও GRP। বৈঠকের সময় পেরিয়ে যাওয়ায় স্বাস্থ্য ভবন না গিয়ে, ধর্মতলা পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু ধর্মতলাতেও ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। 

ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, 'কলকাতার সেন্ট্রাল ডিভিশনে আশা কর্মী, আইসিডিএস এবং অঙ্গনওয়ারী কর্মীদের কোনও জমায়েতের কথা ছিল না। আচমকাই এখানে জমায়েত হতে শুরু করেন বলে আমরা আটকে দিতে বাধ্য হয়েছি। এখানে এখন প্রায় ২৫০০ হাজার কর্মীরা চলে এসেছেন। এদের তো আমরা ডোরিনা ক্রসিং কিংবা ধর্মতলায় বসতে দিতে পারি না। না হলে ট্রাফিক পুরো আটকে যাবে। ওঁরা কাল ডেপুটেশন দেবেন বলে আমাদের কিছু জানান হয়নি। এখন ট্রাফিক পুরো বন্ধ ওনাদের জন্যই। আমাদের কাছে কোনও কর্মসূচি ছিল না। হঠাৎ করেই এরকম করলেন।' 

আশাকর্মীদের রুখতে এদিন কার্যত দুর্গে পরিণত হয়েছিল স্বাস্থ্য ভবন চত্বর। এদিকে, আশাকর্মীদের বিক্ষোভে সমর্থন জানিয়েছে একাধিক চিকিৎসকদের সংগঠন।

পুলিশি বাধার মধ্যেও পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে ভোরে শিয়ালদা স্টেশনে পৌঁছে যান প্রায় ৩ হাজার আশাকর্মী। কিন্তু, শিয়ালদা স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মের কাছে তাঁদের আটকে দেওয়া হয়। প্রতিবাদে সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন আশাকর্মীরা। সকাল ১১টা ৩৫ মিনিটে শিয়ালদা স্টেশনের বাইরে আসেন বিক্ষোভকারী আশাকর্মীরা। পুলিশি হেনস্থার অভিযোগ তুলে শিয়ালদা স্টেশনের সামনে কিছুক্ষণের জন্য অবস্থান বিক্ষোভ করেন তাঁরা।

এর আগে গত ৭ জানুয়ারি আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে স্বাস্থ্যভবনের সামনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। নূন্য়তম বেতন-সহ একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। খেলা, মেলা, ভোটে, পরীক্ষাকেন্দ্রে ডিউটি করিয়েও রাজ্য সরকার উপযুক্ত পারিশ্রমিক দেয় না বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এমনকি রাজ্য সরকার তাঁদের ইনসেনটিভ দিচ্ছে না বলেও অভিযোগ করেছিলেন তাঁরা। আন্দোলনকারী আশাকর্মীদের দাবি, তাঁদের ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন দিতে হবে। আর এই দাবি আদায়ের জন্য আজ আরও বড় জমায়েত করে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। গতকাল রাতে একটি ভাইরাল ভিডিও সামনে এনে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফে অভিযোগ করা হয়েছে, এদিনের কর্মসূচিতে অংশগ্রহণের আগে তাঁদের সদস্য়দের অনেককে স্টেশনে আটকানো হচ্ছে। 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget