এক্সপ্লোর

TET Agitation: ইন্টারভিউ নয়, সরাসরি নিয়োগপত্রের দাবি, তাতেই ধুন্ধুমার বাধল, পুলিশি ধরপাকড়ে ধরল রক্তও

Kolkata News: চাকরিপ্রার্থীকে পুলিশের কামড়, এমনকি ঘুষি মারতেও দেখা গেল।

পার্থপ্রতিম ঘোষ, সঞ্চয়ন মিত্র ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ইন্টারভিউ নয়, সরাসরি দিতে হবে নিয়োগপত্র। দু’হাজার চোদ্দ সালের টেট উত্তীর্ণ (TET Agitation) চাকরিপ্রার্থীদের জমায়েত ও বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাধল এক্সাইড মোড়ে (Kolkata News)। পুলিশি ধরপাকড় চলাকালীন ঝরল রক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের সামনে দফায় দফায় চলল বিক্ষোভ কর্মসূচি। ইন্টারভিউ নয়, সরাসরি নিয়োগপত্রের দাবিতেই অনড় থাকলেন চাকরিপ্রার্থীরা।

ইন্টারভিউ নয়, সরাসরি দিতে হবে নিয়োগপত্র, দাবিতে অনড় চাকরিপ্রার্থীরা

বুধবার দুপুরে এমনই দৃশ্য ধরা পড়ল শহরের রাস্তায়। চাকরিপ্রার্থীকে পুলিশের কামড়, এমনকি ঘুষি মারতেও দেখা গেল। নিজেদের দাবিতে অনড় থেকে  গাড়ির নিচে শুয়ে পড়লেন চাকরিপ্রার্থীরা। ফুটপাতে বিক্ষোভ দেখালে চ্যাংদোলা করে সরিয়ে দেয় পুলিশ। তাড়াও করা হল চাকরিপ্রার্থীদের। কার্যতই রক্তারক্তি কাণ্ড বাধল। তাতে  বিক্ষোভে শামিল এক চাকরিপ্রার্থীকে বলতে শোনা যায়, "আমাদের নয় নিয়োগ দিন, নয় মৃত্যু দিন।" রক্তাক্ত অবস্থায় অন্য এক চাকরিপ্রার্থী বলেন,  "পুলিশে মেরেছে, পুলিশে মেরেছে... দেখুন... কী অবস্থা দেখুন আমার।" কাঁদতে কাঁদতে অন্য আর একজন বলেন, "আমাদের চাকরিটা বিক্রি হয়ে গিয়েছে। আমরা আমাদের চাকরিটা ফেরত চাই।"

স্বভাবতই প্রশ্ন উঠছে, আজ যাঁদের ক্লাসরুমে থাকার কথা ছিল, কারা তাঁদের রাস্তায় নামাল! কিন্তু চাকরিপ্রার্থীরা অনড় থাকলেন নিজেদের দাবিতেই। ইন্টারভিউ নয়, সরাসরি দিতে হবে নিয়োগপত্র, এই দাবিতে বুধবার পথে নামেন, ২০১৪-র TET উত্তীর্ণরা। 

আরও পড়ুন: TET Agitation: যাঁকে পুলিশের কামড়! তাঁকেই জামিন অযোগ্য ধারা! গ্রেফতার চাকরিপ্রার্থী

ক্যামাক স্ট্রিটে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস অভিযানের ডাক দেন আন্দোলনকারীরা। এক চাকরিপ্রার্থী বলেন, "কয়েকদিন আগে অভিষেক বাবুর সঙ্গে কথা বলতে এসেছিলাম। উনি প্রতিনিধি পাঠিয়েছিলেন। বলেছিল, দ্রুত নিয়োগ হবে। দেড় মাস হয়ে গেল, এখনও হল না। তাই আমরা আবার এসেছি।"

 বুধবার দুপুর পৌনে ৩টে নাগাদ রবীন্দ্র সদন মেট্রোর সামনে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। বাইরে প্রস্তুত ছিল বিশাল পুলিশ বাহিনী। জমায়েত শুরুর সময়ই, বিক্ষোভকারীদের পাকড়াও করে প্রিজন ভ্যানে তুলতে শুরু করে, পুলিশ। সেই আবহেই আন্দোলনাকীদের কয়েক জন প্রিজন ভ্যানের নিচে শুয়ে পড়েন। 

বুধবার দুপুরে ধুন্ধুমার শহরের রাস্তায়

চাকরিপ্রার্থীদের বলতে শোনা যায়, "আজকে আমরা চাকরিপ্রার্থী। ন্যায্য দাবিতে এসেছি। আমরা টাকা দিতে পারিনি বলে, চাকরি পাইনি।" এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিরোধীরা। কিন্তু চাকরিপ্রার্থীদের জীবনে অনিশ্চয়তা কাটেনি। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget