এক্সপ্লোর

Kolkata News: সাউথ সিটি মলে বম্ব স্কোয়াড ! শহরের অভিজাত মলে কলকাতা পুলিশের বিশাল বাহিনী..

Kolkata Police Bomb Squad At South City Mall: শহরের অভিজাত মলে ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড! কিন্তু কেন ?

কলকাতা: শহরের অভিজাত মলে ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড! আজ বিকেলে সাউথ সিটি মলে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী। কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকে শপিং মল। কলকাতা পুলিশের তরফে চলল মক ড্রিল। জঙ্গি নাশকতার ঘটনায় কীভাবে সামাল দেওয়া হবে তার জন্য প্রস্তুতি সারল পুলিশ। 

প্রসঙ্গত, রাজ্যে যেভাবে একের পর এক জঙ্গি যোগ প্রকাশ্যে আসছে, তাই এবার আগাম সতর্ক প্রশাসন। সবথেকে বড় কথা,দক্ষিণ কলকাতার অন্যতম বড় শপিংমল হল সাউথসিটি। এখানে প্রতিদিনই প্রচুর মানুষের আনাগোনা হয়। আচমকা কোনও কিছু ঘটলে, এই বিপুল সংখ্যক মানুষকে কীভাবে নিরাপত্তা দিয়ে সরিয়ে নিয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে, তা সবসময় লক্ষ্য থাকে প্রশাসনের। এদিন বিকেলে মূলত সেই কারণেই সাউথ সিটি মলে চলল মহড়া।সাউথ সিটি মলে  কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী এসে চালাল মক ড্রিল।

প্রসঙ্গত, সম্প্রতি সামনে এসেছিল একটি বিস্ফোরক তথ্য। ভারত জুড়ে স্লিপার সেল তৈরি করতে বাংলাদেশ থেকে ঢুকেছিল বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লা বাংলার সদস্য মহম্মদ সাদ রাডি। বাংলাদেশের রাজশাহি থেকে এসে বানিয়ে ফেলেছিল ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট। আধার কার্ডের ঠিকানা, মুর্শিদাবাদের হরিহরপাড়া। ভোটার লিস্টে ঠিকানা- নওদা।

কিছুদিন আগেই অসম পুলিশের STF এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে আনসারুল্লা বাংলার ৮ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। ইতিমধ্যেই সামনে এসেছিল ধৃতদের মধ্যে এক জঙ্গির বাংলাদেশে গিয়ে ট্রেনিং নেওয়ার কথাও। সূত্রের দাবি, পাকিস্তান, বাংলাদেশে থাকা হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত জঙ্গিরা। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে, বাংলাদেশের জেল থেকে পালিয়েছিল ৭০ জন কুখ্যাত জঙ্গি। জঙ্গি কার্যকলাপের অভিযোগ থাকা বেশ কয়েকজনকে মুক্তিও দিয়েছিল ইউনূস সরকার।

তাদেরই একজন ওসামা বিন লাদেনের 'আল কায়দা'র দ্বারা অনুপ্রাণিত আনসারুল্লা বাংলা টিম বা ABT-এর প্রধান জসিমউদ্দিন রহমানি। ২৬ অগাস্ট, তাকে মুক্তি দিয়েছিল মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সূত্রের খবর, এরপর থেকেই ফের সক্রিয়তা বাড়িয়েছিল আনসারুল্লা বাংলার জঙ্গিরা। সক্রিয় করা হয়েছিল স্লিপার সেলগুলিকে। তাই এবার কোনও মতে ঝুঁকি নিতে রাজি নয় দেশ তথা রাজ্য।

আরও পড়ুন, তিস্তা-তোর্সা এক্সপ্রেস ট্রেনে 'আগুন'-আতঙ্ক ! যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি..

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget