এক্সপ্লোর

High Court On Police Circular : 'ওই এলাকার পুজোগুলির কী হবে' জমায়েতে নিষেধাজ্ঞা মামলায় কী পর্যবেক্ষণ আদালতের?

বউবাজার থানা,হেয়ার স্ট্রিট থানা,  কে সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের সংলগ্ন এলাকায় (বেন্টিঙ্ক স্ট্রিট ছাড়া)  পাঁচজন বা তার বেশি লোক জমায়েত করতে পারবেন না ওই বিজ্ঞপ্তি অনুসারে।

 

সৌভিক মজুমদার, কলকাতা : পুজো আসতে দিনকয়েক বাকি। কিন্তু এ বছরটা অন্যরকম। উৎসবের আবহেও নাগরিক সমাজের প্রথম দাবি তিলোত্তমার বিচার। এই প্রেক্ষাপটেই লালবাজার জারি করল একটি নির্দেশিকা যাতে, কলকাতার প্রাণকেন্দ্রের একটি বড় অংশে জমায়েতে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার সই করা  ২৫ সেপ্টেম্বরের এই নির্দেশিকায় বলা হয়েছে ২৩ নভেম্বর অবধি, আগামী ৬০ দিনের জন্য় কয়েকটি এলাকায় কোনও জমায়েত করা যাবে না। এই নির্দেশের বিরোধিতা করে মামলা হয়েছে হাইকোর্টে। পুজোয় কি মানুষ বেরোবে না? মণ্ডপে গল্প করাও নিষিদ্ধ? প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করা হয়। এই বিষয়ে শুক্রবারই শুনানি হয় । 

বউবাজার থানা,হেয়ার স্ট্রিট থানা,  কে সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের সংলগ্ন এলাকায় (বেন্টিঙ্ক স্ট্রিট ছাড়া)  পাঁচজন বা তার বেশি লোক জমায়েত করতে পারবেন না ওই বিজ্ঞপ্তি অনুসারে।  লাঠি বা বিপজ্জনক অস্ত্র নিয়ে যাতায়াত করা যাবে না। এলাকার শান্তি বজায় রাখতে হবে। মানুষের গতিবিধি ও যানচলাচল বিঘ্নিত হতে পারে, এমন কিছু করা যাবে না। এই নির্দেশিকা নিয়েই তৈরি হয় বিতর্ক।   

এদিন সওয়াল জবাবের সময় আদালতকে রাজ্য জানায়, 'জমায়েতে এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, ২০২৩ থেকে লাগু আছে, প্রতি ৬ মাস অন্তর এটা পুনর্নবীকরণ হয়'। পুলিশের নোটিশ সম্পর্কে বলতে গিয়ে রাজ্য জানাল, এই নির্দিষ্ট সময়কালে জমায়েতে নিষেধাজ্ঞা শুধু কে সি দাস থেকে ভিক্টোরিয়া হাউস এলাকা পর্যন্ত বলবৎ আছে। সঙ্গে সঙ্গে এই বক্তব্যের বিরোধিতা করেন আবেদনকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। 

আদালত তখন প্রশ্ন রাখে, 'তাহলে এই এলাকায় যে পুজোগুলি হয়, সেগুলির কী হবে? সেই পুজোগুলির অনুমতি তো বাতিল করতে হবে'। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এই প্রশ্ন তোলেন রাজ্যের কাছে । তখন রাজ্য জানায়, শুধুমাত্র ওই ৫০-৬০ মিটার এলাকার জন্যই বহাল আছে। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: কলকাতায় জরুরি অবতরণ চিনগামী বিমানের! তবুও মৃত্যু অসুস্থ কিশোরীর                                           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget