এক্সপ্লোর

Sushanta Ghosh Case Update:ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে 'অপারেশন', কসবায় কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় উদ্ধার স্কুটার

Kolkata News: দু'হাত দূরে দাঁড়িয়ে আততায়ী আগ্নেয়াস্ত্র তাক করার পরও, গুলি বেরোয়নি।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায়, দুষ্কৃতীদের ব্যবহৃত স্কুটার উদ্ধার করল কলকাতা পুলিশ। বন্ডেল গেটের কাছে একটি গলি থেকে উদ্ধার হয়েছে স্কুটারটি। পুলিশ সূত্রে খবর, এই গলিতে স্কুটার রেখে রেল লাইন দিয়ে বালিগঞ্জের দিকে যেতে দেখা গেছে এক দুষ্কৃতীকে। CCTV-তে ধরা পড়েছে সেই দৃশ্য়। 

স্কুটারে বসিয়েই অপারেশনে পাঠানো হয়েছিল শ্য়ুটারকে। কিন্তু, অপারেশন অসফল হওয়ায় কপালজোরে বেঁচে গেছেন কলকাতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। দু'হাত দূরে দাঁড়িয়ে আততায়ী আগ্নেয়াস্ত্র তাক করার পরও, গুলি বেরোয়নি। কসবায় হামলাকাণ্ডের ৪ দিনের মাথায় উদ্ধার হল সেই স্কুটার। মঙ্গলবার, বন্ডেল গেটের কাছে, ধর্মতলার রোডের একটা গলি থেকে মেরুন রঙের স্কুটারটি উদ্ধার করে, কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। হামলাকারী যুবরাজ ধরা পড়ে যাওয়ার পর যে ব্য়ক্তি এই স্কুটারে চেপে যাচ্ছিল, তার গতিবিধিও ধরা পড়েছে CCTV ফুটেজে।

পুলিশ সূত্রে খবর, বন্ডেল গেট এলাকায়, এই গলির ভিতর স্কুটার রেখে, সে সোজা চলে যায় রেল লাইনের দিকে। বালিগঞ্জের দিকে হাঁটতে শুরু করে। পুলিশ সূত্রে দাবি, সুশান্ত ঘোষের হামলার ৭ দিন আগে এক ব্যক্তির কাছ থেকে স্কুটারটি কেনে মূল অভিযুক্ত গুলজার। তারপরেই বদলে ফেলা হয় তার নম্বর প্লেট। আসল প্লেট খুলে লাগিয়ে দেওয়া হয় ভুয়ো নম্বর প্লেট। পুলিশের দাবি, কলকাতা ট্রাফিক পুলিশের নাম্বার রিডিং CC ক্যামেরা থেকে বাঁচতেই বদলে ফেলা হয়েছিল নম্বর প্লেট। অন্যদিকে পুলিশ সূত্রে দাবি, গুলজারকে জেরা করে জানা গেছে, ইকবাল নামে কেউ নেই। তবে একজনের হদিশ পাওয়া গেছে, যে বিহারের বেউড় জেলে বন্দি ছিল তৃণমূল কাউন্সিলরকে খুনের পরিকল্পনা করতে সে দুর্গাপুজোর সময় কলকাতায় এসেছিল বলেও পুলিশ সূত্রে দাবি।

এদিকে কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টার পর, অবশেষে টনক নড়ল প্রশাসনের। জমি দখল, জলাশয় ভরাটের একাধিক অভিযোগ পেয়ে, বেশ কিছু জমি পরিদর্শন করলেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা। যদিও মেয়র পারিষদ বলছেন, তাঁরা নাকি আগেই এ নিয়ে FIR দায়ের করেছিলেন। তাহলে এতদিন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কেন? প্রশ্ন তুলছে বিরোধীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: TMC: 'মমতার ছবি ছাড়া জিতে দেখান' হুমায়ুনের মন্তব্যের পাল্টা জবাব দুই হেভিওয়েট নেতার

সেরা শিরোনাম

News Live Updates: বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের অভিযোগ
বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের অভিযোগ
KMC Poll : কলকাতা পুরভোটের জট আজ কাটবে ? সর্বোচ্চ আদালতে মিলবে সমাধান? আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি
কলকাতা পুরভোটের জট আজ কাটবে ? সর্বোচ্চ আদালতে মিলবে সমাধান? আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি
BJP News: বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
Kolkata Weather : কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ! এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আজ কত তাপমাত্রা?
কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ! এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আজ কত তাপমাত্রা?

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget