এক্সপ্লোর

TMC: 'মমতার ছবি ছাড়া জিতে দেখান' হুমায়ুনের মন্তব্যের পাল্টা জবাব দুই হেভিওয়েট নেতার

West Bengal News: মমতা বন্দ্য়োপাধ্য়ায় না অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, ভালভাবে পুলিশ দফতর সামলাতে সক্ষম কে তা নিয়ে এখন তৃণমূলের অন্দরেই নানা মুনির নানা মত।

কলকাতা: অবিলম্বে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে পুলিশমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন হুমায়ুন কবীর। আজ তার পাল্টা মুখ খুললেন ফিরহাদ হাকিম, মদন মিত্র। কলকাতার মেয়র বললেন, যারা বড় বড় কথা বলে, তাদের বলব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে দিয়ে একটা ভোটে জিতে দেখাও। একই সুরে পাল্টা আক্রমণ করে, ভরতপুরের তৃণমূল বিধায়ককে তৃণমূলের জামা ছেড়ে ভোটে দাঁড়ানোর চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছেন মদন মিত্র। 

পাল্টা জবাব দুই হেভিওয়েট নেতার: মমতা বন্দ্য়োপাধ্য়ায় না অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, ভালভাবে পুলিশ দফতর সামলাতে সক্ষম কে তা নিয়ে এখন তৃণমূলের অন্দরেই নানা মুনির নানা মত। সোমবারই পুলিশের চরম সমালোচনা করেছিলেন ফিরহাদ হাকিম। আর ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর তো একধাপ এগিয়ে অবিলম্বে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে স্বরাষ্ট্র দফতর তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। আর এবার এবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পাশে দাঁড়িয়ে নাম না করে সেই হুমায়ুন কবীরের দিকেই চ্য়ালেঞ্জ ছুঁড়ে দিলেন ফিরহাদ হাকিম থেকে মদন মিত্র। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পুরনো অনুগামীরা কার্যত জোটবদ্ধ হয়ে আক্রমণ শানালেন। এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, "পার্টিটা তো মমতার। এই যে বড় বড় কথা যারা বলছে আমি হনু। তৃণমূলের জামা ছেড়ে ভোটে দাঁড়াও তো। কে কত বড় বাপের বেটা। তৃণমূলের জামাটা কিন্তু মমতার জামা। উৎসাহী ছেলেরা জামাটাকে গ্ল্যামার আর সুন্দর করার জন্য অভিষেকের চকচকে ছবিগুলো লাগিয়ে দিয়েছে।''

তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার পরই পুলিশকে কার্যত আলটিমেটাম দিয়েছিলেন ফিরহাদ হাকিম। এর ফলে প্রশ্ন উঠেছিল তাহলে কি তৃণমূলের একাংশও পুলিশমন্ত্রী হিসাবে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ওপর আস্থা রাখতে পারছে না? এরপরই মঙ্গলবার মুখ্য়মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের গলার সুর নরম। মেয়র ও পুরমন্ত্রী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। একটা আধটা ঘটনা ক্রিমিনালের সেটা সারা জীবন ছিল। যখন বুদ্ধবাবু পুলিশমন্ত্রী ছিল তখনও ছিল, যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিল, যখন সিদ্ধার্থ রায়ের সময়েও ছিল।+মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম। কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। যারা বড় বড় কথা বলে না, তাদের বলব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে দিয়ে একটা নির্বাচনে জিতে দেখাও। অভিষেক আমাদের সন্তান। ঠিক টাইমে সেগুলো আসবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন সবকিছু করতে সক্ষম।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Malda Broker Syndicate: সরকারি হাসপাতালে দালাল-রাজ, ব্য়বস্থা নেওয়ার আশ্বাস জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget