এক্সপ্লোর

Kolkata Rain Update: জমা জলের বলি আরও এক, এবার নরেন্দ্রপুরে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

Kolkata Rain: পুকুরে মাছ ধরতে গিয়েই নরেন্দ্রপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

কলকাতা: পাঁচ ঘণ্টার প্রবল বর্ষণ, আর তাতেই জল থইথই চারিদিক। ব্যাহত মেট্রো, বাস, ট্রেন পরিষেবা। এরই মাঝে শহর ও রাজ্যে একের পর এক প্রাণহানি হয়েই চলেছে। সোমবারের রাতের রেকর্ড বৃষ্টি যেন মৃত্যুদূত হয়ে আছড়ে পড়ল উৎসবমুখী রাজ্যে! কেউ পেটের দায়ে পথে বেরিয়ে বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন। কেউ আবার কাজ করতে গিয়ে ঢলে পড়লেন মৃত্যুর কোলে। এবারে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত আরও এক। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১, কলকাতায় প্রাণ হারিয়েছেন আটজন।

রাত আটটার আশেপাশে নরেন্দ্রপুর থানা এলাকার ফট্টাবাদে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পুকুরের পাশে ছিপ নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। সেখানে ছিপ ফেলে মাছ ধরার সময়ই কোনও এক খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা জায়গাটি পুলিশ ঘিরে রেখেছে এবং বিদ্যুৎ দফতরকেও খবর দেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে। 

এদিন দুর্যোগ মাথায় নিয়ে পথে বেরিয়েছিলেন পেশায় ফল ব্যবসায়ী প্রাণতোষ কুণ্ডু। নেতাজিনগর মোড়েই ফুটপাতের ধারে তাঁর ফলের দোকান। সকালে দোকানের কাছে পৌঁছে বাতিস্তম্ভের গায়ে সাইকেল হেলান দিয়ে রাখতে যান বাষট্টি বছরের এই ফল ব্যবসায়ী। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। অভিষিক্তা মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। মৃত রামগোপাল পণ্ডিত গড়ফার বাসিন্দা। কলকাতা পুরসভার হরিদেবপুরে জলমগ্ন কারখানায় জেনারেটর সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক কর্মীর!

কারখানায় কাজ করতে গিয়ে খোলা তারের বলি বেহালাতেও। প্লাস্টিকের সরঞ্জাম তৈরির কারখানায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান সুনীল সূর্য নামে এক ব্য়ক্তি! জমা জলে পড়ে থাকা খোলা তারে হাত দিতেই ঘটে যায় অঘটন। দাদুর শ্রাদ্ধে সাব মার্সিবল পাম্পে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয় নাতির। মিন্টো পার্কে হোটেলে ইনভার্টার অফ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান মগরাহাটের বাসিন্দা পবন ঘরামি। মঙ্গলবার সন্ধেয় দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু হয় বছর ৩৫-এর এক ব্য়ক্তির।

এছাড়া কলকাতার পাশাপাশি দুর্যোগে জেলায় প্রাণ হারিয়েছেন তিনজন। দুর্যোগে খোলা তারের বলি জেলাতেও। নর্দমা পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় উত্তর ২৪ পরগনার শাসন গ্রাম পঞ্চায়েতের এক অস্থায়ী কর্মীর। অর্থাৎ জেলা থেকে শহরতলি, জমা জলে মৃত্যুমিছিল অব্যাহত।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget