এক্সপ্লোর

Weather Update: ঘণ্টায় সর্বাধিক ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত, রয়েছে ফের নিম্নচাপের আশঙ্কা! কী বলছে আবহাওয়া দফতর?

Kolkata Weather Update: গত রাতে কলকাতায় ১৮৫.৬ মিলিমিটার এবং গত ২৪ ঘণ্টায় আলিপুরে মোট ২৫১.৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

কলকাতা: পাঁচ ঘণ্টার ঘণ্টার প্রবল বৃষ্টি। তাতেই জলমগ্ন কলকাতাসহ শহরতলি। রেকর্ড বৃষ্টিতে জল থইথই চারিদিক। তবে পুজোর প্রাক্কালে দুর্ভোগের শেষ কিন্তু এখানেই নয়, আগামী দিই দিনে আরও বৃষ্টি এবং নিম্মচাপের পূর্বাভাস দিয়ে রাখল আলিপুর আবহাওয়া দফতর (Regional Meteorological Centre)।

পুজোর প্রাক্কালে রেকর্ড বৃষ্টি। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, ৫ ঘণ্টার ব্যবধানে কখনও এত পরিমাণ বৃষ্টি নথিবদ্ধ হয়নি। জলমগ্ন শহর থেকে জেলা। ব্যাহত বাস, টেন, মেট্রো পরিষেবা। সাধারণ জনগণের চরম ভোগান্তি। পরবর্তী পাঁচদিন মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। এমন পরিস্থিতিতে ফের দুর্যোগের আশঙ্কার কথা জানিয়ে রেখেছে আবহাওয়া দফতর। 

কী কারণে রাতভর এই প্রবল বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, 'উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল সেটা ধীরে ধীরে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল, উড়িষ্যা ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর অঞ্চলে আজ সকালে অবস্থান করছিল। এরই প্রভাবে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে এবং রাতে কলকাতায় ভারী বৃষ্টিপাত হয়েছে। ডপলার ওয়েদার রাডার মাধ্যমে দেখা যাচ্ছে রাতে তিন চার ঘণ্টার মধ্য়ে প্রচুর জলীয় বাস্প পূঞ্জীভূত হয়েছিল। তারই ফলে এই বৃষ্টিপাত হয়েছে বলে মনে করা হচ্ছে।'

কোথায় কত পরিমাণ বৃষ্টি হয়েছে? আলিপুরের তরফে জানানো হয়, রাত আড়াইটে থেকে সকাল সাড়ে পাঁচটা অবধি মূলত সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। কলকাতায় ১৮৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আলিপুরে বিগত ২৪ ঘণ্টায় সেই পরিমাণ মোট ২৫১.৪ মিলিমিটার। এক ঘণ্টায় সর্বাধিক ৯৮ মিলিমিটার বৃষ্টির কথা জানিয়েছে মৌসুম ভবন।

এই রেকর্ড বৃষ্টিতে চারিদিকে জল থইথই অবস্থায় ভোর চারটে থেকে গঙ্গার সব লকগেট খোলা হয়েছে। কিন্তু দুপুর ১২টায় আবার লকগেট বন্ধ করা হয়। জলযন্ত্রণায় বেহাল মানুষ। এমন পরিস্থিতিতে সাধারণ জনগণের সাহায্যার্থে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। 

নবান্নের কন্ট্রোল রুমের নম্বর:-

ফোন নম্বর : ৯১ ৩৩ ২২১৪ ৩৫২৬ এবং ৯১ ৩৩ ২২৫৩ ৫১৮৫
টোল ফ্রি নম্বর : ৯১ ৮৬৯৭৯ ৮১০৭০

পুজোর মুখে এই বৃষ্টিতে রাজ্যে আবারও প্রাণ গেল ১০ জনের। প্রশ্নের মুখে সিইএসসি ও বিদ্যুৎ দফতরের ভূমিকা। কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি CESC কে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget