এক্সপ্লোর

Ram Navami 2023: বাংলায় রামনবমী ঘিরে রাজনীতি, বাগযুদ্ধে বিজেপি ও তৃণমূল

রামনবমীর দিন রাজ্যজুড়ে পথে নামল বিজেপি। সাতসকালে সজল ঘোষ, তারপর দিলীপ ঘোষ, বিকেলে শুভেন্দু অধিকারী। বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতাদের আনাগোনায় দিনভর মুখর রইল হাওড়ার রামরাজাতলা মন্দির। 

শিবাশিস মৌলিক, সুনীত হালদার ও বিটন চক্রবর্তী, কলকাতা: বাংলায় (West Bengal) রামনবমী উদযাপন ঘিরে এবারও চড়ল রাজনীতির পারদ । বাগযুদ্ধে জড়াল বিজেপি (BJP) ও তৃণমূল (tmc)। দিদির দূত কর্মসূচিতে তৃণমূল বিধায়কের সামনে জয় শ্রীরাম স্লোগান ঘিরে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামের সোনাচূড়ায় । 

রামনবমীর দিন রাজ্যজুড়ে পথে নামল বিজেপি। সাতসকালে সজল ঘোষ, তারপর দিলীপ ঘোষ, বিকেলে শুভেন্দু অধিকারী (Suvendu Adhiari)। বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতাদের আনাগোনায় দিনভর মুখর রইল হাওড়ার রামরাজাতলা মন্দির । 

মধ্য হাওড়ার খুরুট রোড থেকে রামরাজাতলার রাম মন্দির পর্যন্ত অস্ত্রমিছিলে অংশ নেন বিজেপি নেতা ও কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ। কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কথায়, দুর্বলের ওপর প্রয়োগ নয়, দুর্বৃত্তদের রোখার জন্যই অস্ত্র মিছিল। সকাল সাড়ে ১০টা নাগাদ রামরাজাতলার রাম মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ। 

দিলীপ ঘোষের আবার অভিযোগ, সারা দেশে রামনবমী উদযাপন হচ্ছে, বাংলাতেও হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাম নবমীতে ছুটি দেননি, উল্টে ধর্নায় বসে আছেন। নাটক করেন, গঙ্গাআরতি করেন। উনার ধর্মনিরপেক্ষতা ফেক ।

মধ্য হাওড়ার সমবায় মন্ত্রী ও তৃণমূল বিধায়ক অরূপ রায়ের দাবি, মুখ্যমন্ত্রীকে আঘাত করতে চাইছে। মূর্খের স্বর্গে বাস করছে । দুর্গাপুজোর জন্য ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলা।

এ দিন রামরাজাতলা মন্দিরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সেখান থেকে মিছিল করে মৌলালির রামলীলা পার্কে যান তিনি। দিদির দূত কর্মসূচিতে এ দিনই শুভেনদু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে গিয়েছিলেন  সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। তিনি মিছিল করে যাওয়ার সময়, রাস্তার ধার থেকে কয়েকজন জয় শ্রীরাম স্লোগান দেন। পাল্টা জয় বাংলা স্লোগান তোলেন তৃণমূল নেতাকর্মীরা। 

সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র বলছেন, রাম আমাদেরও ভগবান। আমরা রামকে নিয়ে রাজনীতি করি না। সারাক্ষণ জয় শ্রীরাম শ্রীরাম করে ওরাই নোংরা রাজনীতি করে।

তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি সাহেব দাসের কথায়, এই ঘটনার সঙ্গে বিজেপি কোনও ভাবেই জড়িত নয়। রামনবমীর অনুষ্ঠান। ভক্তরা আয়োজন করেছিল। সেখান থেকে কেউ বা কারা স্লোগান দিয়েছে। তৃণমূল নমিজেই গায়ে মেখে আমাদের ওপর দায় চাপাচ্ছে। বালুরঘাটে রাম নবমীর মিছিলে অংশ নেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। 

সেরা শিরোনাম

Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget