এক্সপ্লোর

Kolkata News: প্রণয়ের সম্পর্ক থেকে খুন! সরশুনায় যুবকের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Kolkata News: পরিবার সূত্রে জানা গিয়েছে, এক মহিলার সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল জয়দেবের। তার জেরে ঝামেলা চলছিল।

প্রবীর চক্রবর্তী, কলকাতা: মাঠের ধারে রাস্তায় পড়ে রয়েছে যুবকের মৃতদেহ (Dead Body Recovered)। এই ঘটনাকে ঘিরে সাতসকালে চাঞ্চল্য ছড়াল সরশুনায়। হাত-পা বাঁধা অবস্থায় পড়েছিল মৃতদেহটি। তাই কেউ খুন করে দেহ ফেলে গিয়েছে বলে আশঙ্কা স্থানীয়দের। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। মৃত যুবকের সঙ্গে এক মহিলার প্রণয়ঘটিত সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। তার জেরেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ পরিবারের।

মঙ্গলবার সকালে সরশুনা (Sarsuna) ল্যান্ডের মাঠের রাস্তার ধারে যুবকের মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা (Kolkata News)। তাতে শোরগোল পড়ে যায় গটা এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। তারাই এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। যে জায়গায় দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা, সেটিকে ঘিরে রেখেছে পুলিশ। সেখানে সাধারণের প্রবেশ নিষেধ।

মৃত যুবককে জয়দেন শীল নামে শনাক্ত করা গিয়েছে। বয়স ৩৫ বছর। সোমবার রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে। যোগাযোগের চেষ্টা করেও লাভ হয়নি। এর পর রাতে বাড়ির বাইরে থেকে তাঁর মোবাইল ফোনটি উদ্ধার হয়। তাতেই অশনি সঙ্কেত পান পরিবারের লোকজন। তার পর রাত থেকেই খোঁজাখুঁজি চলছিল। শেষ মেশ সাত সকালে মাঠের পাশ থেকে দেহ উদ্ধার হল।

আরও পড়ুন: Dev Covid Award : কোভিডকালে মানুষের পাশে থেকেছেন, এবার সংসদে সম্মানিত দেব, করলেন ট্যুইট

মৃত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, এক মহিলার সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল জয়দেবের। তার জেরে ঝামেলা চলছিল। তাই জয়দেবকে খুন (Alleged Murder) করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তাঁরা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশও। জয়দেবের দেহ ময়নাতদন্তদের (Postmortem) জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট হাতে পেলেই খুনের কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে আশাবাদী পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, এ দিন সকালে হাত-পা বাঁধা অবস্থায় মাঠের ধারের রাস্তায় পড়ে ছিল দেহটি। জয়দেবের কোমরে আঘাতের চিহ্ন ছিল বলেও জানা গিয়েছে। তাই খুনের সম্ভাবনা জোরাল হচ্ছে। এ দিন ঘটনাস্থলে পৌঁছন ডিসি সাউথ-ওয়েস্টও। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে সাত সকালে এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget