এক্সপ্লোর

Zero Shadow Day: মাথার উপর গনগনে সূর্য, তাও ছায়াশূন্য হল কলকাতা, কারণ কী!

Kolkata News: কলকাতার নিরিখে আজ ৫ জুন এই জিরো শ্যাডো ডে বা ছায়াশূন্য দিবস। বেলা ১১টা ৩৪ মিনিটে কয়েক মুহূর্তের জন্য উধাও হয়ে গেল ছায়া।

কলকাতা: 'আজগুবি নয়, আজগুবি নয়, সত্যিকারের কথা, ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হল ব্যথা!' সুকুমার রায় (Sukumar Roy) তাঁর 'ছায়াবাজি' কবিতায় লিখেছিলেন এই পংক্তি। রবিবার রাস্তায় নেমে তা প্রত্যক্ষ করা গেল গেল। রোদের সঙ্গে যুদ্ধ করেও দেখা গেল না ছায়া। বরং কিছু ক্ষণের জন্য উধাও হয়ে গেল (Zero Shadow Day)।

কয়েক মুহূর্তের জন্য হলেও ছায়াশূন্য হল কলকাতা

এ দিন এমনই বিরল মুহূর্তের সাক্ষী থাকল শহর কলকাতা (Kolkata News)। কারণ রবিবার জিরো শ্যাডো ডে অর্থাৎ ছায়াশূন্য দিবস। পৃথিবীতে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যে বসবাসকারী মানুষ, বছরে দু’ বার জিরো শ্যাডো ডে উপভোগ করতে পারেন।

এই ছায়াশূন্য দিবসের বৈজ্ঞানিক ব্যাখ্যা হল, ভৌগলিক অবস্থানের নিরিখে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দিনে ঠিক দুপুরবেলা সূর্য একেবারে মাথার ওপর আসে কয়েক মুহূর্তের জন্য। এর ফলে কোনও বস্তু বা ব্যক্তির ছায়া পড়লেও, তা  দেখা যায় না। কারণ সূর্যের অবস্থান অনুযায়ী মাটিতে দাঁড়িয়ে থাকা ব্য়ক্তির ছায়া উল্লম্ব ভাবে তাঁরই পায়ে নীচে হারিয়ে যায়।

আরও পড়ুন: Zero Shadow Day: মাথার উপর গনগনে সূর্য, তাও ছায়াশূন্য হল কলকাতা, কারণ কী!

কলকাতার নিরিখে আজ ৫ জুন এই জিরো শ্যাডো ডে বা ছায়াশূন্য দিবস। বেলা ১১টা ৩৪ মিনিটে কয়েক মুহূর্তের জন্য উধাও হয়ে গেল ছায়া। আবার জুলাই মাসের ৭ তারিখে এমন অভিজ্ঞতার সাক্ষী হবেন বাংলার মানুষ। সেদিনও দুপুরবেলা কিছুক্ষণের জন্য কোনও বস্তু বা ব্যক্তির ছায়া উধাও হয়ে যাবে।

বছরে দু'বার ছায়াশূন্য এই অভিজ্ঞতা অর্জন করা যায়

এই ঘটনাটি ঘটে যেহেতু পৃথিবী যে অক্ষের ওপর ভর করে সূর্যের চারদিকে ঘুরছে ও যে অক্ষের ওপর নিজের চারদিকে ২৪ ঘণ্টায় পাক খাচ্ছে, এই দুটি অক্ষ পরস্পরের থেকে সাড়ে ২৩ ডিগ্রি হেলানো বলে। ২২ ডিসেম্বর থেকে শুরু করে মকরক্রান্তি রেখা থেকে আস্তে আস্তে প্রতিদিন সূর্য ঠিক মাথার ওপর আসে দুপুরবেলা। একে সূর্যের উত্তরায়ণ বলে। ২০ বা ২১ জুন থেকে শুরু হয় সূর্যের দক্ষিণায়ন। সেইদিন থেকে কর্কটক্রান্তি রেখার দক্ষিণ দিকে ধীরে ধীরে সূর্য একেকটি জায়গায় দুপুরবেলা মাথার উপর আসে কিছুক্ষণের জন্য। তাই উত্তরায়ণের একটি দিন ও দক্ষিণায়নের একটি দিন জিরো শ্যাডো ডে বলে পরিচিত। 

সেরা শিরোনাম

News Live Updates: কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget