এক্সপ্লোর

Kolkata Death News : শোভাবাজারের পাথুরিয়াঘাটায় গঙ্গায় তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির

Durga Puja Accident : ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়। প্রায় ২ ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার হয় দেহ। মৃত ব্যক্তি এলাকারই বাসিন্দা বলে পুলিশ (Police) জানিয়েছে।

হিন্দোল দে, কলকাতা : আলোর উৎসবে অন্ধকারের ছটা। দুর্গাপুজোর (Durga Puja 2023) মাঝে মর্মান্তিক মৃত্যুর খবর। খাস কলকাতায় জলে ডুবে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির (Drowned to Death)। নবমীর দিন শোভাবাজারের পাথুরিয়াঘাটায় গঙ্গায় তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। স্থানীয় সূত্রে খবর, সকালে স্নান করতে এসে তলিয়ে যান বছর পঞ্চান্নর ওই ব্যক্তি। ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়। প্রায় ২ ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার হয় দেহ। মৃত ব্যক্তি এলাকারই বাসিন্দা বলে পুলিশ (Police) জানিয়েছে। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। 

দুর্গাপুজোর মাঝে জেলা থেকে শহর, একাধিক দুর্ঘটনা ও প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। নবমীর দিনই হাওড়া (Howrah Accident) ও মালদায় (Malda Accident) জোড়া দুর্ঘটনার খবর মিলেছে। যে দুর্ঘটনায় গিয়েছে একাধিক প্রাণও। 

এদিকে, গতমাসে ক্যানিং থানার গোপালপুর অঞ্চলের ভদ্রী গ্রামে জলে ডুবে মৃত্যু হয়েছিল একই পরিবারের দুই নাবালক সদস্যের। মৃতদের নাম, তন্ময় মণ্ডল ও সায়ন মণ্ডল। তন্ময়ের বয়স ৭ বছর, সায়ন ৪।  পরিবার সূত্রে খবর, দুই ভাই বাড়ির কাছে পুকুর ধারে খেলছিল। হঠাৎই ছোট ভাই সায়ন জলে পড়ে যায়। তাকে বাঁচাতে জলে নামে দাদা তন্ময়। কিন্তু সেও ডুবে যায়। দু'জনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

গত  দোলের (Dol Utsav) দিনেও ঘটেছিল মর্মান্তিক পরিণতি। কলকাতার (Kolkata) দুই জায়গায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছিল। মানিকতলার (Maniktala) অরবিন্দ পল্লিতে পুকুর থেকে উদ্ধার করা হয় বছর ৫০-এর সুশান্ত পাইনের মৃতদেহ। অন্যদিকে, একইভাবে রানিকুঠির একটি পুকুর থেকে উদ্ধার হয় ২৯ বছরের রাহুল হাজরার। স্থানীয় সূত্রে খবর, মৃত দু'জনই সকাল থেকে রঙ খেলেন। তারপর পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান দু'জনই। পরে পুলিশ এসে ডুবুরি নামিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করেছিল।                                                                                                                             

 

আরও পড়ুন- নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মেরে ছিটকে গেল বাইক, কোনা এক্সপ্রেসওয়েতে তরুণীকে পিষে দিল লরি

সেরা শিরোনাম

Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget