এক্সপ্লোর

Howrah Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মেরে ছিটকে গেল বাইক, কোনা এক্সপ্রেসওয়েতে তরুণীকে পিষে দিল লরি

Durga Puja : ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। লরি উধাও, বাইকটিকে বাজেয়াপ্ত করেছে জগাছা থানার পুলিশ।

সুনীত হালদার, হাওড়া : দুর্গাপুজোর (Durga Puja 2023) আনন্দের আবহের মাঝে শোকের নিকষ কালো ছায়া। নবমীর দিন মর্মান্তিক বেপরোয়া বাইকে গতির বলি ২২ বছরের তরুণী। ভোর ৪টে নাগাদ হাওড়ার (Howrah Accident) জগাছায় কোনা এক্সপ্রেসওয়ের ওপর মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বন্ধুর বাইকে চেপে ঠাকুর দেখে ফিরছিলেন বেসরকারি সংস্থার কর্মী তনুপর্ণা দাস। তরুণীর বাড়ি শিবপুরের মন্দিরতলায় (Mandirtala)। মাথায় হেলমেট ছিল না তরুণীর।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মারায়, বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তরুণী। পিছন থেকে লরি এসে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। লরি উধাও, বাইকটিকে বাজেয়াপ্ত করেছে জগাছা থানার পুলিশ (Jagacha Police Station)।

পুজোর মাঝে দুর্ঘটনার রেশ জারি রয়েছে। দুই বাইকের রেষারেষিতে অষ্টমীর ভোরে প্রাণ গিয়েছিল অষ্টাদশী তরুণীর। প্রেমিকের বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় দ্বাদশ শ্রেণির ছাত্রী রোশনি খানের। ভোর ৫টা নাগাদ গড়িয়ার কামালগাজি উড়ালপুলের ওপর দুর্ঘটনা ঘটেছিল। ঠাকুর দেখে এক বান্ধবীকে নিয়ে প্রেমিকের বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন দ্বাদশ শ্রেণির পড়ুয়া রোশনি। পাশ থেকে আরেকটি বাইক ধাক্কা মারায় প্রেমিকের বাইক থেকে উড়ালপুলের ডিভাইডারের ওপর আছড়ে পড়েন রোশনি। মাথায় গুরুতর আঘাত লাগে। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বালিয়ার সাহাপাড়ার বাসিন্দা তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

গত পঞ্চমীর ভোরবেলায় সারারাত ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় (Accidnet) জখম হয় এক পরিবার। ঘটনাটি ঘটে হাওড়ার বাঁকড়ার জাপানি গেটের কাছে। আহত স্বামী-স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, রাত এগারোটা নাগাদ বাঁকড়ার বাসিন্দা কার্তিককুমার গুপ্ত তার স্ত্রী এবং দুই শিশুকে নিয়ে গাড়িতে চেপে হাওড়া এবং কলকাতার মণ্ডপ দর্শন করতে বের হন। সারারাত ঠাকুর দেখার পর আজ সকাল পাঁচটা নাগাদ যখন তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় হাওড়া আমতা রোডের ওপর জাপানি গেটের গাছে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি ছোট লরিকে ধাক্কা মারে। এই দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়ির চালক কার্তিককুমার গুপ্ত এবং তার স্ত্রীর মাথা ফেটে যায়। দুই শিশু অল্পের জন্য রক্ষা পায়।

আরও পড়ুন- নবমীতেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, উৎসবমুখর বাংলায় নিম্নচাপের জেরে প্রবল ঝড়-বৃষ্টি ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget