এক্সপ্লোর

Kolkata News: আনন্দপুরে নাবালিকার যৌন নিগ্রহ মামলায় নদিয়া থেকে গ্রেফতার ১

Kolkata News: গত ২৮ জানুয়ারি নির্যাতনের শিকার ওই নাবালিকা বন্ধুর বাড়িতে গিয়েছিল। সেখানে বন্ধুর বাবার তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ।

হিন্দোল দে, কলকাতা: আনন্দপুরে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মহানন্দ মণ্ডল। নদিয়ার তেহট্ট থেকে তাঁকে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ। বন্ধুর বাড়িতে নাবালিকার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। অভিযুক্ত নাবালিকার বন্ধুর বাবা।

গত ২৮ জানুয়ারি নির্যাতনের শিকার বছর ১৪-র ওই কিশোরী বন্ধুর বাড়িতে গিয়েছিল। সেখানে বন্ধুর বাবার তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। তদন্তে নেমে পুলিশের হাতে যে তথ্য উঠে এসেছে, তা অনুযায়ী, নিজের মেয়েকে দোকানে পাঠিয়ে নাবালিকার উপর অত্যাচার চালান অভিযুক্ত।  এমনকি নাবালিকাকে বাবা মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণও করা হয় বলে অভিযোগ।

ওই দিন রাতেই নির্যাতনের শিকার ওই নাবালিকাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে খবর পৌঁছয় পুলিশের কাছে। তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। কিন্তু ঘটনার পরই গা ঢাকা দেোয়ায় এত দিন অভিযুক্তের নাগাল পায়নি পুলিশ। ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত গা ঢাকা দেয়। শেষমেশ রবিবার নদিয়ার তেহট্ট থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। তাঁর কড়া শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতার পরিবারের লোকজন।

আরও পড়ুন: Bishnupur News: নতুন জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার, পদত্যাগের দাবি, তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ বিজেপি-র

এর আগে, সম্প্রতি মূক ও বধির তরুণীকে চলন্ত গাড়িতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন আনন্দপুর এলাকার বাসিন্দা এক যুবক। গত বৃহস্পতিবার রাতে কাজ থেকে ফেরার পথে ওই তরুণীকে জোর কের গাড়িতে তুলে অত্যাচার চালানো হয় বলে অভিযোগ।  তরুণীর বয়ান পেয়ে তড়িঘড়ি ধৃতকে গ্রেফতার করে প্রগতি ময়দান থানার পুলিশ। টি আই প্যারেডে অভিযুক্তকে শনাক্ত করেন নির্যাতিতা তরুণী।

এই ঘটনায় চটজলদি অভিযুক্তকে গ্রেফতার করায় প্রশংসিত হয় প্রগতি ময়দান থানার পুলিশ। এ ক্ষেত্রে মূক ও বধির নির্যাতিতার অভিযোগ বুঝতে সাঙ্কেটিত ভাষা বিশেষজ্ঞের সাহায্য নেয় তারা।  ঘটনার পর দিন সকালেই অভিযুক্তকে গ্রেফতার করে তোলা হয় আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
West Bengal News Live : কেন সুখেন্দু, সুস্মিতা, প্রকাশকে দলে নিল বিজেপি? কী ব্যাখ্যা শমীকের? সায় সুকান্তর?
কেন সুখেন্দু, সুস্মিতা, প্রকাশকে দলে নিল বিজেপি? কী ব্যাখ্যা শমীকের? সায় সুকান্তর?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের

ভিডিও

Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget