এক্সপ্লোর

Bishnupur News: নতুন জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার, পদত্যাগের দাবি, তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ বিজেপি-র

Bishnupur News:

তুহিন অধিকারী, বাঁকুড়া: নবগঠিত জেলা কমিটি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে দলের কর্মীদের মধ্যে। এ বার নবনিযুক্ত জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল বাঁকুড়ার বিষ্ণুপুরে (Bishnupur)। তাতে নবনিযুক্ত জেলা সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করা হয়। দাবি করা হয় তাঁর পদত্যাগের। এতে জেলা বিজেপি নেতৃত্ব নতুন করে অস্বস্তি পড়েছেন। তৃণমূলের দাবি, বিজেপি-তে (BJP Inner Conflict) গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। তার জেরেই এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি জামাল দিতে বিজেপি-র জেলা নেতৃত্বের একাংশ যদিও গোটা ঘটনায় তৃণমূলকেই (TMC) কাঠগড়ায় তুলেছেন। তাঁদের দাবি, চক্রান্ত করে তৃণমূলের তরফেই পোস্টার লাগানো হয়েছে।

গত ২৫ ডিসেম্বর বিজেপির বাঁকুড়া (Bankura News) সাংগঠনিক জেলায় জেলা সভাপতি পদে রদবদল হয়। পরে নতুন জেলা কমিটিও ঘোষণা করেন বিজেপি নেতৃত্ব। তার আওতায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব পান বিল্বেশ্বর সিংহ। কিন্তু দলের নবগঠিত এই জেলা কমিটি, জেলা সভাপতি-সহ দলীয় সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে দলের নীচুতলার কর্মীদের মধ্যে। প্রতিবাদ জানাতে ছাতনায় মণ্ডল সভাপতি-সহ ইতিমধ্যেই পদ ছেড়েছেন ১৪০ জন পদাধিকারী। আর তার ঠিক পরেই বিষ্ণুপুরে বিল্বেশ্বর সিংহের বিরুদ্ধে পোস্টার সামনে এল।

নতুন কমিটির বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনেছেন স্থানীয় বিজেপি কর্মীরা। এ নিয়ে দলের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিখিত অভিযোগও জানানোর সিদ্ধান্ত নিয়েছেন সকলে। এর আগেও বিল্বেশ্বরের বিরুদ্ধে সরব হয়েছিলেন জেলার বিজেপি বিধায়করা। সেই নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (JP Nadda) চিঠিও দেন চার বিধায়ক। তার পরেও বিল্বেশ্বরকে দায়িত্বে আনা হল কেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন দলের কর্মীরা। পুরভোটের (WB Municipal Polls 2022) আগে দলের অন্দরে এই অস্থিরতায় কার্যতই অস্বস্তি বেড়েছে বিজেপি-র।

আরও পড়ুন: Birbhum News: বিজেপিতে আরও ভাঙন,,অনুব্রত বললেন, ‘বিরোধী তো কেউ নেই..পুরভোট...’

নবগঠিত কমিটি নিয়ে গত কয়েক দিন ধরেই ক্ষোভ দেখা দিয়েছে জেলে বিজেপি-তে। সাংগঠনিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও, শুধুমাত্র ব্যক্তিগত ঘনিষ্ঠতার জন্য কিছু লক কমিটিতে জায়গা পেয়েছেন বলে অভিযোগ স্থানীয় কর্মীদের।তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করে এসেছেন যাঁরা, তাঁদের একটা বড় অংশকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। এতে দলেরই ক্ষতি হবে আখেরে, পুরসভা নির্বাচনে এর মাসুল দিতে হবে দলকে।

২০২১-এর বিধানসভা নির্বাচনে সবুজ ঝড়ের মধ্যেও বাঁকুড়ায় ভাল ফল করেছিল বিজেপি। সামনেই পুরভোট। তার আগে জেলা কমিটির বিরুদ্ধে কর্মীদের এই ক্ষোভ সামাল দেওয়াই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলীয় নেতৃত্বের কাছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget