এক্সপ্লোর

Kulti: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের! কুলটির সরকারি আবাসনে খুন রেলকর্মী

গতকাল রাত ১০টা নাগাদ আবাসনের ভিতর থেকে বছর পঞ্চান্নর রেল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। মাথাতেও আঘাতের চিহ্ন ছিল।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: সরকারি আবাসনে খুন হলেন রেলকর্মী। ঘটনাস্থল কুলটি। বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের নাম চন্দন পাসোয়ান। স্থানীয় সূত্রে খবর, কুলটির চিনাকুড়ি এলাকায় রেলের আবাসনে একাই থাকতেন রেলের বিদ্যুৎ বিভাগের ওই কর্মী। তাঁর পরিবার থাকে হাওড়ায়। গতকাল রাত ১০টা নাগাদ আবাসনের ভিতর থেকে বছর পঞ্চান্নর রেল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। মাথাতেও আঘাতের চিহ্ন ছিল। খুনের নেপথ্যে অন্য কোনও কারণও রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। 

সম্প্রতি বিধায়ক চন্দনা বাউড়ির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তাঁর গাড়ির চালকের স্ত্রী। শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ির সঙ্গে তাঁর গাড়ি চালকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরপর থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন গাড়ির চালকের স্ত্রী।

ওই মহিলার অভিযোগে তাঁর বক্তব্য, গতকাল অর্থাৎ বুধবার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ির সঙ্গে নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন চন্দনা বাউড়ির গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডু। তিনি সম্পর্কে অভিযোগকারিণীর স্বামী। তাঁর বক্তব্য, চন্দনা বাউড়ি ও কৃষ্ণ কুণ্ডু দু'জনেই আগে থেকে বিবাহিত, এমনকী দু'জনেরই সন্তানও রয়েছে। 

অভিযোগপত্রে  এমনটাই উল্লেখ করেছেন বিধায়কের গাড়িচালকের স্ত্রী। তাঁর আরও অভিযোগ, চন্দনা বাউড়ির ভাই তাঁকে ফোন করে গ্রেফতারির হুমকিও দেন। কোথায় গিয়ে বিয়ে হয়েছে তা অবশ্য তিনি জানেন না বলে দাবি গাড়ি চালকের স্ত্রীয়ের। তাঁর দাবি, চার বছর ধরে তাঁকে বাপের বাড়ি যেতে দেন না স্বামী। বাপের বাড়ির যাওয়ার কথা বললে নাকি অত্যাচারিত হতে হত, এমনটাও অভিযোগ তাঁর। কিন্তু গতকালই নাকি হঠাৎ বাপের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেন তাঁর স্বামী।

অন্যদিকে, মুর্শিদাবাদ লালগোলার বাখরপুর এলাকায় এমনই এক ঘটনা প্রকাশ্যে আসে। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই স্বামীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে, এমন অভিযোগ তুলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় লালগোলার বাখরপুর এলাকায়। আর এই অভিযোগের জেরে অত্যাচারের শিকার হন অভিযুক্ত গৃহবধূ। ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে স্বামীর মৃত্যুর অভিযোগে ওই গৃহবধূকেও গ্রেফতার করেছে লালগোলা থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ
তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ
TMC News: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
TMC News: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
HC On Abhishek Banerjee:
"কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে..", এবার কি তবে বড় কোনও নির্দেশ বিচারপতির ? "মানতে আপনি বাধ্য"

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget