এক্সপ্লোর

Kunal Ghosh : বিধানসভায় নজিরবিহীন কাণ্ড ! আখরুজ্জামানের দিকে তেড়ে গেলেন কুণাল, বের করে দেওয়া হল চ্যাংদোলা করে

Kunal Ghosh Assembly News : কুণাল ঘোষ বনাম আখরুজ্জান সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা । এই সংঘাত ক্রমেই হাতাহাতি , মারপিট, টানাহ্যাঁচরার পরিস্থিতি তৈরি হয়।

কলকাতা : বিধানসভায় তুলকালাম। বেনজির হাতাহাতি। অভিযোগ, ঋতব্রত - তৃণমূল শিবিরের বিধায়ক আখরুজ্জানকে নিগ্রহ করতে এগিয়ে গিয়েছিলেন কুণাল ঘোষ। এরপরই কুণাল ঘোষ বনাম আখরুজ্জান সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা । এই সংঘাত ক্রমেই হাতাহাতি , মারপিট, টানাহ্যাঁচরার পরিস্থিতি তৈরি হয়। এরপর কুণাল ঘোষকে বিধানসভা থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন অধ্যক্ষ। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন মন্ত্রী শঙ্কর ঘোষ।  এরপর সে-কথা না শুনলে, দায়িত্বে থাকা মার্শাল দিয়ে কুণালকে বের করে দেন স্পিকার । অভিযোগ, আখরুজ্জামান বলার সময় কুণালের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ২ তৃণমূলের মধ্যে সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। তারপরই পরিস্থিতি একেবারে বেঁকে যায়। এমন ঘটনা বিধানসভায় কার্যত নজিরবিহীন। 

ঘটনাক্রম 

নজিরবিহীন ভাবে এদিন বিধানসভায় বলার সুযোগ পাওয়া নিয়ে তুলকালাম অশান্তি তৈরি হয়। এদিন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং বিরোধী দলের মুখ্য সচেতক শেখ আখরুজ্জামানের মধ্যে বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের উপর আলোচনায় বক্তব্য রাখার জন্য কুণাল ঘোষের নাম দেওয়া হয়েছিল মমতাপন্থী তৃণমূলের তরফে । তবে বিরোধী দলের মুখ্য সচেতক শেখ আখরুজ্জামান বক্তব্য রাখতে উঠতেই কুণাল ঘোষ নিজের আসন ছেড়ে তাঁর মাইকের সামনে গিয়ে দাঁড়ান। কুণাল ঘোষের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তাঁর নাম বক্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগ ঘিরেই দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং অধিবেশন জুড়ে হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার হস্তক্ষেপ করেন। এদিন স্পিকার রথীন্দ্রনাথ বসু কুণাল ঘোষকে উদ্দেশ্যে করে একাধিকবার বলেন, 'কুণাল বাবু, আপনি আপনার আসনে বসুন।' শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুণাল ঘোষকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, স্পিকারের নির্দেশে মার্শালরা কুণাল ঘোষকে বিধানসভা কক্ষ থেকে টেনে-হিঁচড়ে ও চ্যাংদোলা করে বাইরে নিয়ে যান।                    

বিধানসভার এই ঘটনাকে কার্যত  নজিরবিহীন বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রীও।  কুণাল ঘোষকে বের করে দেওয়ার পর, তাঁর ব্যবহারের কড়া নিন্দা করেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  মুখ্যমন্ত্রী কুণাল ঘোষের আচরণকে 'অমার্জিত' ও 'অসংসদীয়' বলে কড়া ভাষায় সমালোচনা করেন। তাঁর মতে বিধানসভার মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানে এ ধরনের আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং ঘটনার  তীব্র নিন্দা করেন।    

আরও পড়ুন : বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget