এক্সপ্লোর

Kunal Ghosh Marksheet : এবার BJP নেতাদের মার্কশিট দিলেন কুণাল ! দিলীপ, সুকান্ত নাকি শুভেন্দু, কাকে দিলেন বেশি নম্বর?

Kunal Ghosh Marksheet : বিজেপির নেতাদের নাম করে করে দুটি করে নম্বর দিলেন কুণাল। মানুষ হিসেবে আর নেতা হিসেবে। সেখানেও বেশ নম্বরে এগিয়ে রাখলেন শুভেন্দুকেই। 

 

কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও বাচ্চু দাস, কলকাতা : এক কালে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ধারালো থেকে অতি ধারালো মন্তব্য করতেন কুণাল ঘোষ, এখন তাঁর মুখেই শোনা গেল শুভেন্দুর প্রশংসা। আগের বার বিজেপির অন্যান্য় নেতাদের থেকে শুভেন্দুকে এগিয়ে রেখেছিলেন কয়েক কদম আর এবার একেবারে সবিস্তারে মার্কশিট প্রকাশ করলেন কুণাল ঘোষ। বিজেপির নেতাদের নাম করে করে দুটি করে নম্বর দিলেন কুণাল। মানুষ হিসেবে আর নেতা হিসেবে। সেখানেও বেশ নম্বরে এগিয়ে রাখলেন শুভেন্দুকেই। 

নেতা হিসেবে শুভেনদু অধিকারীকে প্রায় ফুল মার্কস দিলেন কুণাল ঘোষ। 'সবকা সাথ সবকা বিকাশ' মন্তব্য় নিয়ে স্বয়ং বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার যখন শুভেন্দু অধিকারীর লাইন কার্যত খারিজ করেছেন, তখন চার দিনের মধ্য়ে দ্বিতীয়বার, ফের তাঁরই সঙ্গে তুলনা টেনে শুভেনদুকে দরাজ সার্টিফিকেট দিলেন কুণাল। 

সুকান্ত মজুমদারকে বিজেপি নেতা হিসেবে  কুণাল দিয়েছেন ২ আর মানুষ হিসাবে দিয়েছেন ৯।  দিলীপ ঘোষকে নেতা হিসাবে তিনি দিয়েছেন ৭,মানুষ হিসাবে ৯। শুভেন্দু অধিকারীকে বিজেপি নেতা হিসাবে কুণাল দিয়েছেন ৯।  মানুষ হিসাবে মাত্র ৪।  কুণাল ঘোষ বলেন, সুকান্ত মজুমদার উচ্চশিক্ষিত। উনি জেনুইন ভদ্র লোক ৷ গাছপালা চেনেন ৷ আর দিলীপ ঘোষ অনেক বড় নেতা। আর এদের থেকে বড় শুভেন্দু অধিকারী।    

কয়েকদিন আগেই শুভেন্দুর ঢালাও প্রশংসা করেছিলেন কুণাল। বলেছিলেন, ' শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতকতা করে গেছেন তাঁর নিজস্ব অ্য়াজেন্ডায় বিজেপিতে। বিজেপিতে গিয়ে তিনি ব্য়ক্তি আক্রমণ এবং কুৎসার রাজনীতি করেছেন। তাঁর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে এবং তাঁকে মানুষ ক্রমশ, বিজেপি নেতারা, কর্মীরাও তারা শুভেন্দুর বিরোধিতা করছেন। কিন্তু, ঘটনা হল এই সুকান্তবাবু বা এরা যারা আছেন বিজেপি নেতা হিসেবে, বিরোধী নেতা হিসেবে, বিজেপির নেতা হিসেবে, তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে এইসব সুকান্তবাবুদের থেকে তো ঢের এগিয়ে শুভেন্দু অধিকারী। '

তবে মানুষ হিসেবে কুণাল মোটেই নম্বর দেননি শুভেন্দুকে, যেখানে সুকান্ত, দিলীপকে এগিয়ে রেখেছেন অনেকটাই। কথায় বলে, রাজনীতিতে কেউ চিরকালের বন্ধু কিংবা শত্রু হয় না। কিন্তু, শুভেনদুকে কুণালের বারবার সার্টিফিকেট বিশেষ ইঙ্গিতবাহী? নাকি স্রেফ রাজনৈতিক কৌশল? উত্তর দেবে সময়।

আরও পড়ুন :

আয়কর কাঠামোয় বিরাট পরিবর্তন, বাড়ানো হল স্ট্যান্ডার্ড ডিডাকশন, কাদের কত আয়কর দিতে হবে ? 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
Vidyasagar Setu Closure: রবিবার টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন কোন রাস্তা খোলা থাকবে জানিয়ে দিল কলকাতা পুলিশ
রবিবার টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন কোন রাস্তা খোলা থাকবে জানিয়ে দিল কলকাতা পুলিশ
West Bengal News Live : কালই কি মমতার প্রিয় কেষ্ট ঋতব্রত-শিবিরে ?
কালই কি মমতার প্রিয় কেষ্ট ঋতব্রত-শিবিরে ?
BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget