TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
Kunal Ghosh New Book: কুণাল ঘোষের নতুন বই 'চিটফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'।

কলকাতা: নতুন বই লিখলেন মমতা-তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। চিটফান্ড নিয়ে নতুন বই লিখেছেন তিনি। বইয়ের নাম রেখেছেন, 'চিটফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'। কুণাল জানিয়েছেন, চিটফান্ড একটি গুরুতর সমস্যা। টাকা রেখে বিপদে পড়েন বহু মানুষ। আবার চাকরি করতে গিয়েও বিপদে পড়েন অনেকে। পাঠকদের বইটি ভাল লাগবে বলে আশাবাদী তিনি। (Kunal Ghosh New Book)
শনিবার নিজের বইয়ের একঝলক সকলের সামনে আনেন কুণাল। তিনি বলেন, "বইটির নাম চিটফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার। চিটফান্ড বিষয়টা একটা গভীর সমস্যার জায়গা। ফলে এখানে যাঁরা টাকা রাখেন তাঁরা বিপদে পড়েন, যাঁরা কাজ করেন তাঁরা বিপদে পড়েন। বহু মানুষ সঙ্কটে পড়েন এখানে। চিটফান্ডের টাকা আবার বিভিন্ন ভাবে মিডিয়া, রাজনীতি, ইন্ডাস্ট্রি, কর্পোরেট লেভেলে নানা ব্যবহৃত হয়। মূলত এই প্লটের উপর দাঁড়িয়ে একটি রাজনৈতিক থ্রিলার।" (TMC News)
তবে বইটির বিষয়বস্তু বিতর্কিত হলেও, তার সঙ্গে বাস্তবের মিল টানা উচিত নয় বলে দাবি কুণালের। তিনি বলেন, "এটি সম্পূর্ণ...এর চরিত্রের সঙ্গে কোথাও কোনও মিল পেলে ভিত্তিহীন। কারণ বিধিসম্মত সতর্কীকরণ যে চরিত্রগুলি কাল্পনিক। তবে সমস্যা বা ইস্যু যেগুলি আছে, সেগুলি সমাজের খুব কঠিন বাস্তব। যাঁরা বিশ্বাস করে টাকা রাখেন, তাঁরা বিপদে পড়েন। ভালমন্দ না জেনে চাকরি করতে গিয়ে বিপদে পড়েন অনেকে। কিন্তু একটা বিরাট টাকা রোল করে। নানা চরিত্র...সব নিয়ে এই উপন্যাস। পাঠক-পাঠিকারা যদি পড়েন, আশাকরি ভাল লাগবে।"
সবিস্তার আসছে
Before You Go
Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda






















