এক্সপ্লোর

Kunal Ghosh On Chandrima: "যখন ওঁর কাছে দফতরের সারি ছিল, সেদিন এই দুঃখের কথাটা বলেননি কেন?", চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণাল ঘোষের

Chandrima Bhattacharya: কুণাল ঘোষ বলেন, "তিনি যখন জানতেন না বাজেটে কী আছে, তাহলে সেটা তখন বলেননি কেন? মনের দুঃখের কথাটা উনি আজ বলছেন, যেদিন ওঁর কাছে দফতরের সারি ছিল, সেদিন বলেননি কেন?"

কলকাতা: বাজেটে কী থাকত, তা বাজেট পেশ করার কিছুক্ষণ আগেই জানতে পারতেন চন্দ্রিমা ভট্টাচার্য, এমনই জানিয়েছেন রাজ্যের প্রাক্তন অর্থ প্রতিমন্ত্রী। আর এবার তাঁর এই বক্তব্যকেই হাতিয়ার করে তাঁকেই কটাক্ষ করেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, দুঃখ থাকলে আগে কেন প্রশ্ন তোলেননি চন্দ্রিমা।

আরও পড়ুন: বাজেট কে তৈরি করে জানতেন না চন্দ্রিমা, "আইপ্যাক বাজেট লিখে দিত?", প্রশ্ন তুলছে বিজেপি

কুণাল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন সবথেকে বেশি দফতর যদি কারও কাছে থেকে থাকে সেটা কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য। এর মধ্যে কিন্তু অর্থ দফতর রয়েছে। তিনি যখন জানতেন না কী বাজেট হবে, বাজেটে কী আছে, তাহলে সেটা তখন বলেননি কেন? মনের দুঃখের কথাটা উনি আজ বলছেন, যেদিন ওঁর কাছে দফতরের সারি ছিল, সেদিন এই দুঃখের কথাটা বলেননি কেন? যখন উনি মন্ত্রী ছিলেন তখন বললেন না কেন যে আমি জানতে পারছি না?"

দুঃখ পাওয়ারও একটা সময় থাকে, বলেন কুণাল ঘোষ। বেলেঘাটার বিধায়ক বলেন, "দুঃখ পাওয়ারও টাইম থাকে। যতক্ষণ নেত্রীর হাতে প্রশাসনিক বা বিভিন্ন ক্ষমতা রয়েছে, নেত্রী পাওয়ারে রয়েছেন, আমরা সরকারে রয়েছি, আমাদের সমস্ত পাওয়ার বা ক্ষমতা রয়েছে, তখন এই দুঃখ চেপে থাকতে হয়। আর যখন নেত্রীর কিছু দেওয়ার ক্ষমতা নেই, যারা যারা এই সময়টা নখ, দাঁত বার করছে, তাদের দিকে থাকলে এখন দুঃখটা প্রকাশ করা যায়।"

আরও পড়ুন: "পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর

কী বলেছিলেন চন্দ্রিমা?

চন্দ্রিমা বলেন, "আমার সঙ্গে যে খুব আলোচনা করে বাজেট তৈরি হয়েছে, কখনওই এমনটা নয়। সাধারণ মানুষ যখন বাজেট  জেনেছেন, তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি। আনুগত্যের কারণেই কখনও কিছু বলিনি। আনুগত্য দেখিয়েছি। আর আজ আমার আনুগত্য প্রশ্নের মুখে, সেই কারণেই আমি পদত্যাগ করেছি।"

বাজেট কে তৈরি করেন? তা জানেন না রাজ্যের প্রাক্তন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, "মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো কিছু শুনেছেন আধিকারিকদের থেকে। আপনাদের মনে আছে হয় তো, তিনি বলেছেন, যে এটা চন্দ্রিমা বল এরকম বাজেট হবে না। বাজেট কে তৈরি করে আমি তা জানি না। বলতে পারব না। সিক্রেসি বজায় রাখার ওখানে একটা শপথ নিয়েছিলাম। সেই সিক্রেসিটা তো খানিকটা বজায় রাখতে হবে। আমার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তিনি যেভাবে নির্দেশ দেবেন সেটাই তো আমায় করতে হবে। সেটা আমি করেছি।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Advertisement

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget