এক্সপ্লোর

Tapas Roy: "পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর

Tapas Roy on TATA: শিল্প মন্ত্রী তাপস রায় বলেন, "পুজোর আগে ৫-৬টা নতুন বড় বিনিয়োগ হচ্ছে। ২ টো এই মাসেই হচ্ছে। একটা ডানকুনিতে। আর একটা মেজিয়াতে। ডানকুনিতে ১১ তারিখ আর মেজিয়াতে ১৮ তারিখ।"

কলকাতা: মন্ত্রী হয়ে তিনি বলেছিলেন প্রধান লক্ষ্য হল টাটাকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে নিয়ে আসা। শিল্পমন্ত্রী তাপস রায় বলছেন, টাটার সঙ্গে ইতিমধ্যেই প্রাথমিক কথাবার্তা হয়েছে। এ ছাড়াও পুজোর আগেই বড় ৫ থেকে ৬ টা বিনিয়োগ আসছে রাজ্যে, সেই কথাও বললেন তিনি।                     

আরও পড়ুন: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা

ডানকুনি ও মেজিয়াতে নতুন ২ টো বিনিয়োগ আসতে চলেছে, বললেন শিল্প মন্ত্রী তাপস রায়। তিনি বলেন, "পুজোর আগে ৫-৬টা নতুন বড় বিনিয়োগ হচ্ছে। ২ টো এই মাসেই হচ্ছে। একটা ডানকুনিতে। আর একটা মেজিয়াতে। ডানকুনিতে ১১ তারিখ আর মেজিয়াতে ১৮ তারিখ।"                     

সিঙ্গুর নিয়ে সিপিএম ও তৃণমূল; দুই সরকারকেই একযোগে নিশানা করলেন তাপস রায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গে কিছুই নেই, ল্যান্ড ব্যাঙ্ক, ল্যান্ড পলিসি; কিছুই নেই। শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, "সিঙ্গুরের শিল্পটা চলে যাওয়ার ব্যর্থতাও তদানীন্তন সরকারের। সিপিএম প্রভাবিত বাম সরকারের। আর গত ১৫ বছরে টাটাকে তাড়িয়ে যারা ক্ষমতায় এল তারা না শিল্প করল, না কৃষি করল। সেই ব্যর্থতার দায়ও তাদের নিতে হবে। সব থেকে বড় কথা এখানে না ল্যান্ড ব্যাঙ্ক আছে, না ল্যান্ড পলিসি। না রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইজ অফ ডুইং বিজনেস। কিছুই নেই।"                     

আরও পড়ুন: গাড়ি চালকের কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাতের অভিযোগ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে

এ ছাড়াও এমন অনেক শিল্পপতিদের ফিরিয়ে নিয়ে আসার কথাও বলেন তিনি। তাপস রায় বলেন, "বেশ কিছু শিল্পপতিকে ফেরতেই হবে। যাঁরা এখানে অসম্মানিত হয়েছিলেন। অভিমান নিয়ে বসে রয়েছেন যাঁরা, তাঁদের বুঝিয়ে এই রাজ্যে ফিরিয়ে নিয়ে আসাই আমাদের কর্তব্য।"                     

টাটাদের সঙ্গে কথা হওয়া প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। শিল্পমন্ত্রী বলেন, "টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে। তাঁরা আসবেন, আমরা যাব, এমন কিছু লক্ষ্য নিয়েই কথা বলতে হবে।"                     

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget