এক্সপ্লোর

China HMPV Virus: ফিরছে আতঙ্কের দিন? চিনে ভাইরাস-দাপটে ঘায়েল ফুসফুস, 'ফের মৃত্যুমিছিল', দাবি ভাইরাল ভিডিওয়

সেই মুখে মাস্ক, আতঙ্কের আবহ। হাসপাতালে লম্বা লাইন। এইসব ভাইরাল ভিডিও কি আদৌ সত্যি ?

নয়াদিল্লি : ২০১৯ এর শেষে প্রথম চিন থেকেই করোনা আতঙ্ক। তারপর একের পর এক ঢেউ। তছনছ করে দিয়েছিল বিশ্বের অধিকাংশ দেশের মানুষের জীবন।  লাগামছাড়া সংক্রমণ, অক্সিজেনের জন্য হাহাকার,মৃত্যুমিছিল - এইসব ঘটনার ক্ষত আজও স্পষ্ট। ফের ভয় ধরাচ্ছে চিনের নতুন ভাইরাস - আতঙ্ক।  করোনার পর নতুন ভাইরাসের ঢেউ কি ফের ছড়িয়ে পড়বে সারা বিশ্বে? 

দাবি, চিনে আবার হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি)-সহ একাধিক ভাইরাস ছড়িয়ে পড়ছে ব্যাপকহারে। আক্রান্ত হচ্ছে মূলত শিশু ও কিশোররা। এর ফলে ফের হাসপাতালে ভিড় জমছে। ফুসফুসে হানা দিচ্ছে এই ভাইরাস। এরফলে সংক্রমিত হয়ে হচ্ছে 'হোয়াইট লাংস'। এই ভাইরাস নিয়ে নানারকম ভয়ের খবর ছড়ালেও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এখনও।

আতঙ্ক ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে।  ভাইরাল হয়েছে চিনের কয়েকটি হাসপাতালের ভিডিও। এবিপি আনন্দ সেইসব ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনিষ সেই সব ভিডিওয় দেখা গিয়েছে, কাতারে কাতারে মানুষ ভিড় করছেন হাসপাতালগুলিতে। সেই মুখে মাস্ক, আতঙ্কের আবহ। হাসপাতালে লম্বা লাইন। এইসব ভাইরাল ভিডিও কি আদৌ সত্যি ? দানা বাঁধছে আতঙ্ক। আবার কি অতিমারী আতঙ্ক গ্রাস করবে বিশ্বকে ? আশঙ্কা বাড়ছে। 

SARS-CoV-2 (Covid-19)' নামে একটি X হ্যান্ডেল থেকে একটি পোস্ট ছড়িয়েছে সবথেকে বেশি। সেখানেদাবি করা হয়েছে, চিনে Influenza A, HMPV, Mycoplasma pneumoniae, and COVID-19 সহ একাধিক ভাইরাসের লক্ষণীয় হারে ছড়াচ্ছে। এর ফলে হাসপাতালগুলিতে প্রচুর ভিড় ।  ভিড় শ্মশানেও । বাড়ছে নিউমোনিয়া এবং হোয়াইট লাং। সঙ্গে পোস্ট করা হয়েছে। দুটি ভিডিও। 

রয়টার্স সূত্রে খবর, চিনের  National Disease Control and Prevention Administration  নিউমোনিয়ার প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধান করার চেষ্টা চালাচ্ছে। শীতে এমনিই ফুসফুসের সমস্যা, নিউমোনিয়া , শ্বাসকষ্ট বাড়ে। তাই এই ভাইরাসের দাপটও শীতে বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এই নিউমোনিয়া কেমন এত বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছাল তা খতিয়ে দেখে, সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে খুব শিগগিরি তারা রোগ প্রতিরোধ বিধি চালু করতে পারে।  

চিনে শীত ও বসন্তে বিভিন্ন শ্বাসযন্ত্রের সংক্রামক অসুখ বাড়ে।  এ বছর যেমন ছড়িয়েছে রাইনোভাইরাস এবং হিউম্যান মেটাপনিউমোভাইরাসের মতো রোগজীবাণুর দাপট। ১৪ বছরের কম বয়সিরাই মূলত আক্রান্ত হচ্ছে বলে সূত্রের দাবি।  

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।          

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget