এক্সপ্লোর

Kurmi Community Protest: ৫০ ঘণ্টা পার! কুড়মি আন্দোলনে হোঁচট রেল পরিষেবায়, আর কত ভোগান্তি?

Kurmi Movement:পশ্চিম মেদিনীপুর-পুরুলিয়া-বাঁকুড়ায় অনির্দিষ্টকালের জন্য় শুরু হয়েছে রেল-সড়ক অবরোধ।

হংসরাজ সিংহ ও বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া: ৫০ ঘণ্টা পার। কুড়মি আন্দোলনের ঝাঁঝ ক্রমশ জোরালো হচ্ছে। কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্তদের আওতায় আনতে হবে। সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করতে হবে। এমনই একাধিক দাবিতে রাজ্য়ের পশ্চিমাঞ্চল জুড়ে চলছে  লাগাতার আন্দোলন। পশ্চিম মেদিনীপুর-পুরুলিয়া-বাঁকুড়ায় অনির্দিষ্টকালের জন্য় শুরু হয়েছে রেল-সড়ক অবরোধ। 

আজ আন্দোলনের তৃতীয় দিন। নিজেদের দাবি দাওয়া নিয়ে অনড় কুড়মি সম্প্রদায়। আন্দোলনের জেরে আজও পুরুলিয়ার আদ্রা ডিভিশনে বিপর্যস্ত ট্রেন চলাচল। চরম সমস্য়ায় পড়েছেন যাত্রীরা। আদ্রা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে আদ্রা পুরুলিয়া শাখার ৫৮ টি ট্রেন বাতিল করা হয়েছে। ৪টি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এরইমধ্য়ে কুড়মি সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে, রবিবার থেকে পুরুলিয়া-রাঁচি রেলপথের কোটশিলা স্টেশন ও পুরুলিয়া-রাঁচি জাতীয় সড়ক অবরোধ করা হবে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন আদিবাসী কুড়মি সমাজের রাজ্য যুব সম্পাদক তুহিন মাহাতো।

আদিবাসী কুড়মি সমাজের আন্দোলন ঘিরে অবরুদ্ধ পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি ৬ নম্বর জাতীয় সড়ক। আজ সকালে প্রথমে জাতীয় সড়কে মিছিল করেন আন্দোলনকারীরা। এরপর খেমাশুলি স্টেশনে শুয়ে পরে শুরু হয় তাঁদের বিক্ষোভ কর্মসূচি। ২০২২ সালের ২০ সেপ্টেম্বর থেকে লাগাতার ৫ দিন আদিবাসী কুড়মি সমাজের রেল অবরোধের ফলে স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা।

কোন কোন ট্রেন বাতিল:
বাতিল হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস 
বাতিল লোকমান্য তিলক টার্মিনাস-রাঁচি এক্সপ্রেস
চলছে না ভাস্কো ডা গামা জশিডি এক্সপ্রেস, আলাপুঝা ধানবাদ এক্সপ্রেস
বাতিল সেকেন্দ্রাবাদ পাটনা স্পেশাল

একাধিক দাবিতে ফের দফায় দফায় শুরু হয়েছে আন্দোলন

সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে জঙ্গলমহলের ৩ জেলায় ফের কোথাও রেল, কোথাও পথ অবরোধে আদিবাসী কুড়মি সমাজ। কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনতে হবে। সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। কুড়মালি ভাষাকে অন্তর্ভুক্ত করতে হবে সংবিধানের অষ্টম তফশিলের।

এমনই একাধিক দাবিতে ফের দফায় দফায় শুরু হয়েছে আন্দোলন। বৃহস্পতিবার পুরুলিয়ার কুস্তাউরে রেল লাইনের ওপর বসে পড়ে অবরোধে সামিল হন কুড়মি সম্প্রদায়ের মানুষজন। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিতপ্রসাদ মাহাতো বলেন, "আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা পিছু হঠব না। বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব আন্দোলন।"

আরও পড়ুন: ৫০ ঘণ্টা পার! কুড়মি আন্দোলনে হোঁচট রেল পরিষেবায়, আর কত ভোগান্তি?

 

সেরা শিরোনাম

News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
West Bengal Weather: নিম্নচাপ চলে গেলেও রাজ্যে ভয়ঙ্কর দুর্যোগ? কেন? এর পিছনে ভৌগলিক কারণটি কী?
West Bengal Weather: নিম্নচাপ চলে গেলেও রাজ্যে ভয়ঙ্কর দুর্যোগ? কেন? এর পিছনে ভৌগলিক কারণটি কী?
Baraipur Case Updates: 'নেশার পর টাকার টোপ দিয়ে নাবালিকাকে তুলে আনতে নির্দেশ', বারুইপুরকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে
'নেশার পর টাকার টোপ দিয়ে নাবালিকাকে তুলে আনতে নির্দেশ', বারুইপুরকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে
Baruipur Incident: ‘তিন দিন পর কেন এলেন’? বারুইপুরে সায়নীকে ঘিরে বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হল দরজা, সাংসদ বললেন…
‘তিন দিন পর কেন এলেন’? বারুইপুরে সায়নীকে ঘিরে বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হল দরজা, সাংসদ বললেন…

ভিডিও

Baruipur News: 'নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে ১০ হাজার টাকার টোপ', প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget