এক্সপ্লোর

Kuwait Fire : দেখা হল না মা দুর্গার মুখ, কুয়েতের আগুন প্রাণ কাড়ল বাংলার দ্বারিকেশের

Paschim Medinipore News : কুয়েতে মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাঁর প্রাণ। প্রায় ২৭ বছর ধরে কুয়েতে একটি বেসরকারি সংস্থায় সুপারভাইজার পদে কর্মরত ছিলেন তিনি।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর : কুয়েতের (Kuwait Fire ) সর্বগ্রাসী অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৪৫ ভারতীয়। তার মধ্যেই একজন পশ্চিম মেদিনীপুরের দ্বারিকেশ পট্টনায়েক। দুর্গাপুজোয় আসবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু ফেরা হল না আর। স্ত্রী ও মেয়ের কাছে ফিরবে কফিনবন্দি দেহ। 

দাঁতন দুই নম্বর ব্লকের খন্ডরুই গ্রামের বাসিন্দা ছিলেন দ্বারিকেশ পট্টনায়েক। কুয়েতে মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাঁর প্রাণ। প্রায় ২৭ বছর ধরে কুয়েতে একটি বেসরকারি সংস্থায় সুপারভাইজার পদে কর্মরত ছিলেন তিনি। দ্বারিকেশ আগে থাকতেন দাঁতনেরই তুরকাগড় এলাকায়। এখন তাঁর পরিবার থাকে মেদিনীপুর শহরের শরৎপল্লিতে। সেখানেই তাঁর শ্বশুর বাড়ি। দাঁতন দুই নম্বরের তৃণমূল ব্লক সভাপতি কমলাকান্ত পট্টনায়েকের জামাই দ্বারিকেশ পট্টনায়েক।

কুয়েতের আবাসনে বিধ্বংসী আগুনের খবর টিভিতেই শোনে দ্বারিকেশের পরিবার। কিন্তু একবারও ভাবেননি ওই আবাসনেই থাকেন দ্বারিকেষ। বারবার তাঁকে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু যোগাযোগ করা যায়নি। তারপর কুয়েত দূতাবাসের নম্বরে ফোন করতে জানা যায় দুঃসংবাদ। তারাই জানায় দেহ পৌঁছে দেওয়া হবে  কলকাতা বিমানবন্দরে। 

মেয়ের জন্মদিন ও দুর্গাপুজো উপলক্ষে সেপ্টেম্বরে দেশে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু, ভয়াবহ অগ্নিকাণ্ড প্রাণ কাড়ল বিদেশে সুদীর্ঘকাল কর্মরত মানুষটির । তাঁর দেহ কবে ফিরবে সে ব্য়াপারে এখনও কোনও তথ্য় নেই পরিবারের কাছে। পরিবারের দাবি, সংস্থার তরফে মৃত্য়ুর খবর জানানো হলেও কেন্দ্রীয় সরকার বা রাজ্য় সরকারের তরফে তাদের এখনও কিছু জানানো হয়নি।    

বুধবার কুয়েতের শ্রমিক আবাসনে বিধ্বংসী আগুনে ৪৯ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৪৫ জন ভারতীয় বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে ১২ জন কেরলের বাসিন্দা। এই ঘটনার কথা জানার পর উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে, মৃতদেহ পুড়ে যাওয়ায়, পরিচয় নিয়ে সংশয় দেখা দিয়েছে। সেক্ষেত্রে দেহগুলির DNA পরীক্ষা করানো হবে। মৃতদেহগুলিকে বায়ুসেনার বিশেষ বিমানে দেশে ফেরানো হবে বলে জানান বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। ঘটনায় শোকপ্রকাশ করেন রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়।  

আজ বায়ুসেনার একটি বিমানে কুয়েতে মৃত ভারতীয়দের দেহগুলি দেশে ফিরিয়ে আনার কথা। শুক্রবার কেরলের কোচিতে নামার কথা বিমানটির। 

আরও পড়ুন :

দহনজ্বালা থেকে নেই মুক্তি, সাময়িক স্বস্তি দেবে ঝমঝমিয়ে বৃষ্টি, আজ দুপুরের পর কোথায় ধারাপাত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget