এক্সপ্লোর

Lakshmir Bhandar : আজই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা? আজ নবান্ন থেকে বড় চমক?

Lakshmir Bhandar : এবার ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন কোনও ঘোষণা হয় কিনা, সেই দিকে নজর থাকবে সকলের।       

আশাবুল হোসেন, কলকাতা : ২৬ এর ভোটের দামামা বেজে গিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে  আক্রমণের ঝাঁঝই বলে দিচ্ছে দুয়ারে নির্বাচন । সামনে ভোট মানেই, জনতা জনার্দনের মন জেতার পালা। তাহলে কি এবারও বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনও প্রতিশ্রুতি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? জল্পনা নবান্নের আনাচে কানাচে। মঙ্গলবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক হতে চলেছে। গত ১৪ বছর ধরে তৃণমূল সরকার কী কী করেছে, সেই সংক্রান্ত রিপোর্ট কার্ড পেশ করবেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আলোচনা হতে পারে সরকারের জনদরদী প্রকল্পগুলি নিয়েও। 

কী বলছে নবান্ন সূত্র ?        

২০১১ থেকে ২০২৫। স্বাস্থ্য, শিক্ষাকে গুরুত্ব দিয়ে ধাপে ধাপে ৯৪টি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে তাঁর সরকার। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, কৃষক বন্ধুর মতো প্রকল্প আম জনতাকে নগদের জোগান সুনিশ্চিত করেছে। কেন্দ্র প্রাপ্য আটকে দেওয়ার পরও কর্মশ্রী, বাংলার বাড়ি প্রকল্প চালু করে রাজ্যের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে নবান্ন। ২০২১ সালে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, এই লক্ষ্মীর ভান্ডারই বাংলার মা-বোনেদের ভোট ঘাসফুলে আকর্ষিত করেছে। তাই এবার ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন কোনও ঘোষণা হয় কিনা, সেই দিকে নজর থাকবে সকলের।       

 লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা?                        

পাশাপাশি আগামীদিনে কী পরিকল্পনা রয়েছে, সেই বিষয়েও তথ্য দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন দফতরের সচিব এবং মন্ত্রীরা। দুপুর দেড়টায় শুরু হতে পারে বৈঠক। সূত্রের দাবি, বৈঠকের পরই গত ১৪ বছরে রাজ্য় সরকার যা কাজ করেছে তাকে হাতিয়ার করে প্রচারে নামবে তৃণমূল। তাই প্রচার অস্ত্রে শান দিতে সরকারের জনমুখী প্রকল্পগুলি নিয়ে নতুন কোনও ঘোষণা হয় কিনা, সেই দিকে নজর থাকবে। ২০১১ থেকে ২০২৫। একাধিক ক্ষেত্রে নানা প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার। তার মধ্যে আছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প । এছাড়াও আছে কর্মশ্রী, বাংলার বাড়ি প্রকল্প। 

 অন্য়দিকে, আজই মালদা এবং মুর্শিদাবাদের উদ্দেশে যাত্রা শুরু করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আজকে রাতে তিনি থাকবেন বহরমপুরে। আগামীকাল মালদার গাজলে সভা রয়েছে তাঁর। বৃহস্পতিবার জনসভা রয়েছে বহরমপুর স্টে়ডিয়ামে। 

 

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget