এক্সপ্লোর

Laxmir Bhander: ১৭৩ জন পুরুষ 'লক্ষ্মী'র খোঁজ মিলল এক জেলায়! 'কাউকে ছাড়ব না', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

West Bengal: সরকারি প্রকল্পের টাকা পেতে, পুরুষেরাও যে 'লক্ষ্মী' সেজে বসেছিলেন, তার হদিশ মিলছে একের পর এক।

কলকাতা: জেলায় জেলায় 'লক্ষ্মী' ছেলের ছড়াছড়ি! সরকারি প্রকল্পের টাকা পেতে, পুরুষেরাও যে 'লক্ষ্মী' সেজে বসেছিলেন, তার হদিশ মিলছে একের পর এক। ১৭৩ জন পুরুষ 'লক্ষ্মী'র হদিশ মিলেছে নদিয়ার কৃষ্ণনগর ২ ব্লকে। মালদার হরিশ্চন্দ্রপুরেও উঠেছে 'লক্ষ্মীর ভাণ্ডার'-এ দুর্নীতির অভিযোগ। 

তৃণমূলের একদা 'তাজা নেতা'ই হোক বা 'কালারফুল বয়'। এমনকী 'বীরভূমের বাঘ'-এর কথাও রাজ্যবাসীর অজানা নয়। কিন্তু তৃণমূলের মধ্যে যে এত 'লক্ষ্মী-ছেলের' ছড়াছড়ি তা কে জানত!

সরকারি প্রকল্পের নগদ-নারায়ণ পেতে, জেলায় জেলায় পুরুষেরাও যে 'লক্ষ্মী' সেজে বসেছিলেন, তার হদিশ মিলছে একের পর এক। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 'লক্ষ্মীর ভাণ্ডার লুঠ করেছেন। অর্থ তছরুপেও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সঙ্গে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যাঁরা মহিলা নন, বা এই কর্মসূচির আওতায় আসেন না, তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার লুঠ করেছেন। সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়ব না।'

এই প্রেক্ষাপটে ১৭৩ জন পুরুষ 'লক্ষ্মী'র হদিশ মিলল নদিয়ার কৃষ্ণনগর ২ ব্লকে। BDO অফিস সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই ব্লকে অন্তত ১৭৩ জন পুরুষ উপভোক্তার নাম ঢোকানো হয়েছে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের তালিকায়। এতদিন তাঁদের অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। এদের সকলের নাম উপভোক্তার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য জেলাশাসকের কাছে আবেদন জানানো হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, এই ঘটনায় ভোলা শীল নামে BDO অফিসের এক কর্মীকে শোকজ করা হয়েছে। যিনি এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত।

অভিযুক্ত ভোলা শীলের প্রতিবেশী সঞ্জীব হালদার বলেছেন, 'প্রশাসনের একাংশও জড়িত।' তৃণমূল করায় ছেলেকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছে পরিবার। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তৃণমূল কর্মী।

অন্যদিকে, মালদার হরিশ্চন্দ্রপুরেও উঠেছে 'লক্ষ্মীর ভাণ্ডার'-এ দুর্নীতির অভিযোগ। ইনি নুন নাহার বিবি। স্থানীয় বাসিন্দা এই মহিলার অভিযোগ, ২০২০ সালে 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর জন্য তিনি আবেদন করেন। কিন্তু তাঁর অ্যাকাউন্টে আজ পর্য়ন্ত কোনও টাকা ঢোকেনি। অভিযোগকারী নুন নাহার বিবি বলেছেন, 'না টাকা পাইনি। জমা করেছি কাগজপত্র। টাকা পাইনি।' কবে জমা করেছিলেন? নুন নাহার বিবি বলেছেন, '২০২০ সালে। আমি টাকা পাই না তো।'

পরে জানা যায়, মহিলার নামে বরাদ্দ টাকা নিয়মিত জমা পড়েছে গোলাম মোর্তাজা নামে তাঁরই এক প্রতিবেশীর অ্যাকাউন্টে।
অভিযুক্ত 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রাপক গোলাম মোর্তাজা বলেছেন, 'টাকা যে ঢুকছে, এটা আমি জানতাম না। আপনাদের মারফতে জানতে পেরেছি, তাই আমি ব্যাঙ্কে গিয়ে চেক করার পর দেখলাম যে, ঢুকেছে। কিন্তু এই টাকা ঢোকা বা আসার পিছনে আমার কোনও সম্পর্ক নেই।'

এনিয়ে তৃণমূলের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। হরিশ্চন্দ্রপুরের বিজেপি নেতা ওমপ্রকাশ ঘোষ বলেছেন, 'তৃণমূল সরকার থাকাকালীন, তৃণমূলের নেতারা টাকা লুটেপুটে টাকা খেয়েছে। যে টাকা ওরা লুটেছে, সেই টাকা ওদের ফেরত দিতে হবে।'



হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক মতিবুর রহমান বলেছেন, 'প্রথমে এখানে যিনি বিডিও ছিলেন, বিধায়ক ছিলেন, সবাই মিলেমিশে এই দুর্নীতি করেছেন। মহিলাদের টাকা পুরুষদের অ্যাকাউন্টে ঢুকেছে, দুর্নীতি তো হয়েছে।'

সূত্রের খবর, অভিযুক্ত গোলাম মোর্তাজা, কিছুদিন আগে স্থানীয় ব্যাঙ্ক থেকে ঋণ নেন। কিন্তু ঋণের টাকা শোধ না করায় তাঁর অ্যাকাউন্ট পরীক্ষা করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তখনই দেখা যায়, তাঁর অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। বিষয়টি জানাজানি হতেই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা। এই নিয়ে হরিশ্চন্দ্রপুর ২-এর বিডিও রাজা আদক জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Advertisement

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget