এক্সপ্লোর

Kakoli vs Kalyan Controversy: "উনি নারী বিদ্বেষী", কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের, "বেইমান...ফালতু কথা", পাল্টা TMC সাংসদ

Kakoli Ghosh Dastidar Attacks Kalyan Banerjee: মূলত মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরকারের পক্ষে তৃণমূল সাংসদকে সাসপেনশনের প্রস্তাব দেন অর্জুন মেঘাওয়াল।

নয়াদিল্লি: ঘরে হোক বা বাইরে, বর্তমানে 'কালীঘাট তৃণমূল'-এর যেন কার্যত হাঁসফাঁস অবস্থা। একদিকে, 'কালীঘাট তৃণমূল' বনাম 'ঋতব্রত তৃণমূল'-এর লড়াইয়ে উত্তপ্ত বিধানসভা। যার জেরে সাসপেন্ড হলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। মার্শাল দিয়ে তাঁকে বিধানসভার কক্ষ থেকে বের করে দিলেন স্পিকার। অন্যদিকে, সেদিনই লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া তৃণমূলে 'গৃহযুদ্ধ' তো এখন নিত্যনৈমিত্তিক।    

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, চলতি অধিবেশনে কেন সাসপেন্ড করা হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে? মূলত মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরকারের পক্ষে তৃণমূল সাংসদকে সাসপেনশনের প্রস্তাব দেন অর্জুন মেঘাওয়াল। ভোটাভুটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) সাসপেনশনের পক্ষেই সিলমোহর। ফলে যা হওয়ার ঠিক তাই হল। জানা যাচ্ছে, তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে চিঠি দেন কাকলি ঘোষ দস্তিদার। সেই চিঠিতে সই করেন ১৭ জন সাংসদ। একদা সতীর্থ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে 'নারী বিদ্বেষী' বলে অভিহিত করেছেন কাকলি ঘোষ দস্তিদার। 

কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কাকলি ঘোষ দস্তিদার বলেন, "উনি নারী বিদ্বেষী। কখনও সদনের ভিতর, কখনও সংসদের (Parliament) বাইরে তিনি মহিলাদেরকে বারংবার অসম্মান করেন, গালিগালাজ করেন। আজকেও তার অন্যথা হয়নি। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন, তার প্রতিবাদে আজকে মাননীয় অধ্যক্ষের কাছে একটি অভিযোগ জমা দেওয়া হয়। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড হয়েছেন।"  

কাকলি ঘোষ দস্তিদারের সুরে সুর মিলিয়েই NCPI সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy) বলেন, "উনি সবসময় এই ব্যবহারটা সবার সঙ্গে করেন। প্রত্যেকটি মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমার মনে হয় ওঁর কাউন্সেলিং দরকার। আমরা যখন দলে ছিলাম তখনও উনি মহুয়া, কাকলিদিকে গালিগালাজ করত। আমরা অনেকক্ষণ ধরেই চুপ ছিলাম। ঘাড়ের মধ্যে উঠে এসে বলছে। তখন বিজেপির তরফে প্রতিবাদ করা হয়। সকলে রুখে দাঁড়ায়। তাতে উনি চুপ করেছেন।" 

এদিকে, 'কালীঘাট তৃণমূল' পন্থী আরেক নেতা কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেইমানদের বিরুদ্ধে কথা বলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ করেছেন।" পাশাপাশি, লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড হওয়া প্রসঙ্গে খোদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "বেইমানকে বেইমান বলবই। তাতে যা আছে হবে। ফালতু কথা বলছে। কী মন্তব্য করেছি সেটা বলতে বলুন না। বেইমানদের বিরুদ্ধে আর বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget