এক্সপ্লোর

Suvendu Adhikari:'পার্থ চট্টোপাধ্য়ায় ও কুণাল ঘোষের চিত্রনাট্য দুর্বল', পাল্টা হুঙ্কার শুভেন্দু অধিকারীর

Partha Chatterjee And Kunal Ghosh: 'পার্থ চট্টোপাধ্য়ায় ও কুণাল ঘোষের দুর্বল চিত্রনাট্য। প্রেসিডেন্সি জেলের সুপার ও কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করলেই স্পষ্ট হয়ে যাবে', পাল্টা হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

কলকাতা: 'পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ও কুণাল ঘোষের (Kunal Ghosh) দুর্বল চিত্রনাট্য। প্রেসিডেন্সি জেলের সুপার ও কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করলেই স্পষ্ট হয়ে যাবে', পার্থ চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষের নতুন দাবি প্রসঙ্গে পাল্টা হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সঙ্গে আরও সংযোজন, 'মমতা বন্দ্যোপাধ্য়ায় এই ষড়যন্ত্রের মূল।' প্রসঙ্গত, এ দিন পার্থ চট্টোপাধ্যায় কোর্টের বাইরে বলেন, 'যে সুজন, দিলীপ-শুভেন্দুরা বড় বড় কথা বলছেন তাঁরা দেখুন উত্তরবঙ্গে কী করছেন। CAG রিপোর্ট পড়ুন। আমি বলেছিলাম আমি করতে পারব না। আমার কাছে এসেছিল সেখানেই আমি বলেছিলাম আমি নিয়োগ-কর্তা নই। আমি পারব না।' তার আগে তোলপাড় পড়ে যায় কুণাল ঘোষের ট্যুইটে। তারই পাল্টা দেন শুভেন্দু।

কী বললেন বিরোধী দলনেতা...
এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীর কথার প্রেক্ষিতে শুভেন্দু বলেন, 'জেলে থাকা অভিযুক্তর কথার কোনও দাম নেই। একটা তথ্য প্রকাশ করে দেখাক, চ্যালেঞ্জ করছি।' তাঁর আরও দাবি, নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তাঁর দাবি, 'পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কার সঙ্গে কথা বলেছেন তার তদন্ত হোক।' বিরোধী দলনেতার আরও বক্তব্য, 'সিবিআই গোটা বিষয়টি তদন্ত করুক। হেফাজতে থাকা অভিযুক্তর বক্তব্য আদালতে বিচার হোক।' তাঁর পরিষ্কার দাবি, চিঠি দূরের কথা, একটা কাগজের টুকরোও দেখাতে পারবেন না। 

কী বলেছেন পার্থ:
সূত্রের খবর, পরিচিত মহলে পার্থ বলেন, 'ভেবেছিলাম, কিছুই বলব না, এখন দেখছি না বললে আমার বিরুদ্ধে যাচ্ছে। না বললে আমার বিরুদ্ধে যাচ্ছে, তাই আবার বলা শুরু করলাম।' নিজের প্রসঙ্গ টেনেই তিনি বলেন, '৫ বছর ধরে যে লোকটা রাস্তায় বসে কাজ করছে, করোনা সামলেছে। যে করোনা সামলেছে, সে চুরি করতে পারে না।' পরিচিত মহলে পার্থ এমনই বলেন বলে খবর সূত্রের। তিনি আরও বলেন, 'চুরির প্রমাণ নিয়ে এসে বলুক, স্লোগান দিচ্ছে সিপিএমের লোক।' তার আগে অবশ্য সকাল ১১.৪২ মিনিটে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের ট্যুইট করেন। সেই ট্যুইটে দিলীপ, সুজন, শুভেন্দুদের নাম দেখা যায়। বেলা ১২টার পরে সেই তিনজনেরই নাম শোনা যায় পার্থ চট্টোপাধ্যায়ের মুখে। ট্যুইটে লেখা ছিল, 'দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য ও আরও কয়েকজন চাকরির সুপারিশ করেছিলেন কি?'তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছিলেন কি? তদন্ত হোক।' কুণাল ঘোষ ট্যুইট করেন ১১.৪২ মিনিটে। পার্থ চট্টোপাধ্যায় আদালত চত্বরে কার্যত তাঁদেরই কথা বলেন বেলা ১২.০৫ মিনিটে। এবার পাল্টা বিরোধী দলনেতার।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget