এক্সপ্লোর

Left Meeting:খাদ্য আন্দোলন স্মরণে আজ ধর্মতলায় সমাবেশ বামফ্রন্টের

West Bengal Food Movement:খাদ্য আন্দোলনে স্মরণে আজ ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে বামফ্রন্ট। পাশাপাশি, বেকারি, মূল্যবৃদ্ধি, দারিদ্র, টাকার দামের পতন, বৈষম্যের প্রতিবাদ-সহ বিভিন্ন ইস্যু উঠে আসার কথা এই সমাবেশে।

কলকাতা: খাদ্য আন্দোলনে (West Bengal Food Movement) স্মরণে আজ ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে বামফ্রন্ট (Left Front)। পাশাপাশি, বেকারি, মূল্যবৃদ্ধি, দারিদ্র, টাকার দামের পতন, বৈষম্যের প্রতিবাদ-সহ বিভিন্ন ইস্যু উঠে আসার কথা এই সমাবেশে। ১৯৫৯ সালে বামেদের নেতৃত্বে খাদ্য আন্দোলন হয়। ৮০ জনের বেশি আন্দোলনকারীর মৃত্যু হয়েছিল সেই সময়। খাদ্য আন্দোলনের স্মরণে প্রতিবছর সমাবেশের আয়োজন করে বামফ্রন্ট। এবার সমাবেশ ধর্মতলায়। প্রধান বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। হাওড়া, শিয়ালদা-সহ শহরের পাঁচ জায়গা থেকে পাঁচটি মিছিল এসে পৌঁছবে ধর্মতলা চত্বরে।

কী বললেন মহম্মদ সেলিম?
'আমার-আপনার ঘরে আলো, পাখা জ্বলবে না।  জ্বালানির জন্য লড়াই করতে হবে', মঞ্চ থেকে হুঁশিয়ারি সিপিএমের রাজ্য সম্পাদকের। কালো টাকার কথাও শোনা যায় তাঁর মুখে। মহম্মদ সেলিমের মতে, 'দক্ষিণপন্থীরা' এমন ভাবে 'ফিনান্স'-এর ব্যবহার করছে যাতে 'ফুড' বা পুরো খাদ্যের অধিকারই তাঁদের হাতে চলে যায়। তাৎপর্যপূর্ণভাবে, বামফ্রন্ট যখন এই আক্রমণ শানাচ্ছে, তখনই অন্য দিকে মুম্বইয়ে বৈঠকে বসছে বিরোধী জোট INDIA।  সম্ভবত এই বৈঠক থেকেই সামনে আসতে পারে তাদের লোগো। আজ INDIA জোটের প্রাথমিক পর্যালোচনা বৈঠক রয়েছে। এরপর INDIA-র নেতাদের জন্য় নৈশভোজের আয়োজন করেছেন উদ্ধব ঠাকরে। আগামীকাল অর্থাৎ শুক্রবার চূড়ান্ত বৈঠকে বসবে বিরোধী জোট। সূত্রের দাবি, মুম্বইয়ের এই বৈঠক থেকে বিরোধী জোট INDIA-র লোগো প্রকাশ্য়ে আনা হবে। পাশাপাশি এই বৈঠকে INDIA-র একটি সমন্বয় কমিটিও তৈরি করা হবে। INDIA জোটের তরফে কাউকে মুখ হিসেবে তুলে ধরা না হলেও, বিভিন্ন দল এনিয়ে মুখ খুলতে শুরু করেছে।

একান্ত বৈঠক...
মুম্বইয়ে বিরোধী জোট INDIA-র বৈঠকের আগে দিল্লির ১০ জনপথে একান্তে বৈঠক করেন রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, আনন্দবাজার পত্রিকা সূত্রে খবর। প্রতিবেদন অনুযায়ী, রাজ্য ও জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘ রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে মুখোমুখি হন কংগ্রেসের মুখ রাহুল গান্ধী এবং তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সূত্র উদ্ধৃত করে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচনা হয়েছে ২০২৪-এর লোকসভা ভোটের সার্বিক রণকৌশল, পশ্চিমবঙ্গে প্রাথমিক বোঝাপড়ার মতো বিষয়গুলি নিয়ে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, আগামী দু'দিন রাহুল এবং অভিষেক একই শহরে অর্থাৎ মুম্বইয়ে থাকবেন। থাকবেন একই সভাকক্ষে। কিন্তু তা সত্ত্বেও দিল্লিতে  আলাদা বৈঠক হল রাহুল-অভিষেকের। যা যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

আরও পড়ুন:'চাঁদমামার উঠোনে যেন খেলা করছে কোনও শিশু', নিরাপদ রাস্তার খোঁজে রোভার 'প্রজ্ঞান'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget