এক্সপ্লোর

Chandrayaan 3: 'চাঁদমামার উঠোনে যেন খেলা করছে কোনও শিশু', নিরাপদ রাস্তার খোঁজে রোভার 'প্রজ্ঞান'

Rover Pragyan: সোশ্যাল মিডিয়া মাধ্যম 'এক্স'- এ একটি ভিডিও পোস্ট করে ইসরো লিখেছে, 'দেখে মনে হচ্ছে যেন চাঁদমামার উঠোনে খেলা করছে একটি শিশু। আর তাকে স্নেহের চোখে দেখছেন মা। তাই না?' 

Chandrayaan 3: চন্দ্রপৃষ্ঠে (Lunar Surface) ঘুরপাক খাচ্ছে রোভার 'প্রজ্ঞান' (Rover Pragyan)। নিরাপদ রাস্তা খুঁজছে সে। আর রোভারের এই ঘুরপাক খাওয়ার দৃশ্যই ধরা পড়েছে একটি ল্যান্ডার ইমেজার ক্যামেরায় (Lander Imager Camera)। রোভার 'প্রজ্ঞান'- এর চন্দ্রপৃষ্ঠে এই বিচরণের ঘটনাকে ভারী সুন্দরভাবে বর্ণনা করেছে ইসরো। সোশ্যাল মিডিয়া মাধ্যম 'এক্স'- এ একটি ভিডিও পোস্ট করে ইসরো লিখেছে, 'দেখে মনে হচ্ছে যেন চাঁদমামার উঠোনে খেলা করছে একটি শিশু। আর তাকে স্নেহের চোখে দেখছেন মা। তাই না?' 

 

 

গত ২৩ অগস্ট ভারতীয় সময় সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছিল ল্যান্ডার বিক্রম। সফলভাবেই সফট ল্যান্ডিং হয়েছিল চন্দ্রযান ৩ - এর ল্যান্ডারের। এর ঘণ্টা তিনেক পর ল্যান্ডার বিক্রমের ভিতর থেকে বেরিয়ে এসেছিল রোভার প্রজ্ঞান। চাঁদের বুকে কেমন আছে চন্দ্রযান ৩ - এর এই দুই অংশ, সেই প্রসঙ্গে নিয়মিতই আপডেট দিচ্ছে ইসরো। সম্প্রতি রোভারের চোখে ল্যাডার 'বিক্রম' কেমন, সেই ছবিও প্রকাশ করেছে ইসরো। সেই পোস্টে ইসরো (ISRO) জানিয়েছিল, এই 'image of the mission' তুলেছে রোভার প্রজ্ঞানে থাকা নেভিগেশন ক্যামেরা ন্যাভক্যাম (NavCam)। চন্দ্রযান ৩ (Chandrayaan 3) অভিযানে যে ন্যাভক্যাম (NavCam) রয়েছে সেটি তৈরি করেছে ল্যাবরেটরি ফর ইলেকট্রো-অপটিকস সিস্টেম (LEOS)। বেঙ্গালুরুর (Bengaluru) পেন্যা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে রয়েছে এই LEOS-এর গবেষণাগার।

 

 

ইতিমধ্যেই একাধিক তথ্য পাঠিয়েছে রোভার প্রজ্ঞান। রোভার ও ল্যান্ডারের সব পেলোডই ঠিকমতো কাজ করছে বলে দফায় দফায় জানিয়েতে ইসরো। আপাতত, হাইড্রোজেনের খোঁজে রয়েছে রোভার 'প্রজ্ঞান'। 

আরও পড়ুন- ‘সীমানা ছাড়িয়ে, যাই যে হারিয়ে...,’ সাদা-কালো ক্যানভাসে রাজকীয় উপস্থিতি, 'প্রজ্ঞানে'র চোখে 'বিক্রম' ঠিক যেমন

সেরা শিরোনাম

SpaceX Data Centre: মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
El Nino : ভয়ঙ্কর ! অতীতের সব রেকর্ড ভাঙবে এই এল নিনো? সাগরে ভয়াবহ অবস্থা, কী ক্ষতির আশঙ্কা সামনে?
ভয়ঙ্কর ! অতীতের সব রেকর্ড ভাঙবে এই এল নিনো? সাগরে ভয়াবহ অবস্থা, কী ক্ষতির আশঙ্কা সামনে?
Uranus Reaches Opposition: আজ রাতের আকাশে দেখা দেবে ইউরেনাস, উজ্জ্বল হয়ে উঠবে, কখন, কীভাবে দেখবেন?
আজ রাতের আকাশে দেখা দেবে ইউরেনাস, উজ্জ্বল হয়ে উঠবে, কখন, কীভাবে দেখবেন?
Shenzhou 24 Mission: যুদ্ধবিমান ওড়াতেন এতদিন, মহাকাশে পৌঁছে গেলেন মহম্মদ জীশান আলি, ইতিহাস রচনা করলেন পাকিস্তানি মহাকাশচারী
যুদ্ধবিমান ওড়াতেন এতদিন, মহাকাশে পৌঁছে গেলেন মহম্মদ জীশান আলি, ইতিহাস রচনা করলেন পাকিস্তানি মহাকাশচারী

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget