এক্সপ্লোর

Lightning Death Durgapur : দুর্গাপুরে প্রবল বর্ষণ, বাজ পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের ২ শ্রমিকের

বাজ পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের বাসিন্দা ২ তরুণের।বাজ পড়ে দু’ জনেই গুরুতর জখম হন।হাওড়ায় ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু হয়।

মনোজ  বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর :  দুর্গাপুরে নির্মাণ কাজ করতে গিয়ে, বাজ পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের বাসিন্দা ২ তরুণের। গতকাল মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নবওয়ারিয়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এলাকার একটি বাড়িতে নির্মাণ কাজ চলছিল।

রাতে অস্থায়ী ছাউনিতে বিশ্রাম নিচ্ছিলেন ১৮ ও ২২ বছরের দুই নির্মাণ শ্রমিক।  জানা গিয়েছে তাঁদের পরিচয় শেখ সামিন , শেখ রহিম। সেইসময় বাজ পড়ে দু’ জনেই গুরুতর জখম হন। আজ ভোরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। সকালে ঘটনাস্থলে যান দুর্গাপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মানস রায়। মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি। 

 নবওয়ারিয়া এলাকার বেশ কয়েকটি ঘরে টিভি ফ্রিজ নষ্ট হয়েছে বাজ পড়ে। বুধবার সকালে নব ওয়ারিয়া এলাকায় দুর্ঘটনাস্থলে আসেন স্থানীয় ৩২নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মানস রায়, সরকারি ভাবে আর্থিক সাহায্যের পাশাপাশি আরো যা কিছু সরকারী সুযোগ সুবিধে আছে সেগুলি দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান  তিনি। 

হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু

পুরসভার গেটের কাছে ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু হয়। এরপর তৎপর হাওড়া পুরসভা। আজ CESC-র সঙ্গে পুরসভার বৈঠক। পুরসভা সূত্রে খবর, গতবছর বর্ষার সময় দুর্ঘটনা এড়াতে বেশ কিছু বাতিস্তম্ভে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এবারও একই পথে হাঁটতে চলেছে হাওড়া পুরসভা। এলাকাভিত্তিক পর্যবেক্ষণ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। 

গতকাল রাত পৌনে ১০টা নাগাদ হাওড়া পুরসভার গেটের কাছে ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৩২ বছরের মনীষা সাউয়ের। CESC সূত্রে খবর, বৃষ্টির সময় বাতিস্তম্ভে হাত লেগেই ওই মহিলার মৃত্যু হয়। হাওড়া ময়দানের কাছে রেল আবাসনের বাসিন্দা মনীষা জেলাশাসকের বাংলোতে পরিচারিকার কাজ করতেন। গতকাল কাজ থেকে ফেরার সময় দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, মনীষার বিয়ে নিয়ে পাকা কথা বলতে দেশে গিয়েছেন মা ও ভাই। সেইসময় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। এদিন মৃতের বাড়িতে যান হাওড়া পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।

আরও খবর : 

 টানা বর্ষণে বাঁকে বাঁকে বিপদ, সিকিমের রংপো-সিংটাম রোডে বড় ধস

সেরা শিরোনাম

West Bengal News Live Update: উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
Suvendu Adhikari : 'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
কলকাতার NRS হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা, X-RAY রুমেই ভেঙে পড়ল ছাদ
কলকাতার NRS হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা, X-RAY রুমেই ভেঙে পড়ল ছাদ
Road Accident: শহরে জোড়া দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটল সেক্টর ফাইভ ও বেহালাতে, আহতরা হাসপাতালে
শহরে জোড়া দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটল সেক্টর ফাইভ ও বেহালাতে, আহতরা হাসপাতালে

ভিডিও

Nitin Gadkari :
Suvendu Adhikari | 'আপনি দু'হাত তুলে আমাদের আশীর্বাদ করুন, সরকার পাশে আছে', মুখ্যমন্ত্রীর বার্তা
NRS Hospital | কলকাতার NRS হাসপাতালে দুর্ঘটনা। X-RAY রুমের ছাদের একাংশ ভেঙে পড়ল #hospital
Nimta Accident: নিমতায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক হোমিওপ্যাথি চিকিৎসকের!
Sujit Bose | দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে আত্মীয়দের নামে সম্পত্তি | স্ক্যানারে সুজিতের আত্মীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget