এক্সপ্লোর

Lionel Messi : 'তৃণমূলের সৌজন্যে লজ্জায় মুখ ঢাকতে হয়েছে ফুটবলপ্রেমী রাজ্যকে..', যুবভারতীকাণ্ডে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর

PM Modi On Messi Yuba Bharati Krirangan Chaos : মেসি-দর্শনে যুবভারতীতে ধুন্ধুমার, মুখ খুললেন প্রধানমন্ত্রী

কলকাতা: যুবভারতীর ঘটনা নিয়ে এবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদি। বাংলা সফর থেকে ফিরে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, ফুটবলপ্রেমীদের মন ভেঙে দিয়েছে সাম্প্রতিক ঘটনা। তৃণমূলের সৌজন্যে লজ্জায় মুখ ঢাকতে হয়েছে ফুটবলপ্রেমী রাজ্যকে। অনেক কিছু সহ্য করতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে।'

 Lionel Messi : 'তৃণমূলের সৌজন্যে লজ্জায় মুখ ঢাকতে হয়েছে ফুটবলপ্রেমী রাজ্যকে..', যুবভারতীকাণ্ডে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর

আরও পড়ুন, 'বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক...', তাহেরপুরের সভা থেকে কী পরামর্শ শুভেন্দুর ?

মেসির ভারত ট্যুর শেষ হয়েছে। তবে যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলা নিয়ে এখনও উত্তপ্ত রাজ্য-রাজনীতি। বুধবার ইঙ্গিতপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসেছিল। যারা নিরাশ করেছে, তাদের জবাবদিহি করতে হবে।' অন্য়দিকে, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, পুলিশ প্রশাসনের তরফ থেকেও একটা শিথিলতা, শৈথিল্য় বা গাফিলতি রয়েছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। কয়েকজনের আচার আচরণের কারণে বাংলার মাথা হেঁট হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নিরপেক্ষ তদন্ত দাবি করি এবং সাথে সাথে দোষী পুলিশ আধিকারিকদের বরখাস্ত, অরূপ-সুজিতের জেলযাত্রা। এটাই আমাদের দাবি। 

ভারত সফর শেষ করে ফিরে গেছেন লিওনেল মেসি।কিন্তু, তাঁর সফর ঘিরে কলকাতার গায়ে যে দাগ লেগেছে, তা নিয়ে এখনও উত্তাল রাজ্য় রাজনীতি!কাদের জন্য় হল এই বিশৃঙ্খলা? কাদের জন্য় মেসি-দর্শন থেকে বঞ্চিত হলেন দর্শকরা? এই প্রশ্নে বিতর্কের ঝড় চলছেই। শনিবার অরূপ বিশ্বাসের মেসিকে জাপ্টে ধরা এবং গায়ে গায়ে ঘুরে বেড়ানো নিয়ে শুরু থেকেই ক্ষোভ উগরে দিয়েছেন হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে বঞ্চিত দর্শকরা। এবার সেই দর্শকদের পাশে দাঁড়িয়ে সুর চড়ালেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। দিলেন কড়া বার্তা। 

 তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, বেশি উৎসাহী হয়ে আদিখ্য়েতামি  দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ভক্তদের অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসেছিল, যারা নিরাশ করেছে, তাদের জবাবদিহি করতে হবে নিশ্চিতভাবে যারা পুজোয় নতুন জামাকাপড় না কিনে, মাসের পর মাস টাকা জমিয়ে কেউ দশ হাজার, কেউ আট হাজার, কেউ বারো হাজার, কেউ পনেরো হাজার টাকার টিকিট দিয়ে এক ঝলক মেসিকে দেখবে বলে এসেছিল,  তাদের হতাশ হওয়ার কারণ রয়েছে। 

বুধবার একদিকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যখন এই বার্তা দিয়েছেন, তখন এদিনই যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্লোগান তোলেন। রাজ্য় সরকারের তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, অতএব সার্বিকভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে যে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না। শনিবার যুবভারতীর বিশৃঙ্খলার তদন্ত করতে চারজন IPS অফিসারকে নিয়ে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা SIT গঠন করা হয়েছে।  

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget